উদ্দীপকের দ্বিতীয় বাক্যটি হলো উদ্ভিদ পরিবেশের গুরুত্বপূর্ণ সজীব উপাদান। ইকোসিস্টেমের দুই উপাদানের মধ্যে উদ্ভিদ সজীব উপাদানের অন্তর্ভুক্ত।
পরিবেশের এক গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ। উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে প্রাকৃতিক প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের ভূমিকা' পালন করে। সবুজ উদ্ভিদ পরিবেশ থেকে পানি, কার্বন-ডাইঅক্সাইড, খনিজ লবণ প্রভৃতি অজীব উপাদান গ্রহণ করে সৌরশক্তির মাধ্যমে নিজেদের প্রয়োজনে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে উৎপাদকের ভূমিকা পালন করে। এ খাদ্য ভক্ষণ করে বিভিন্ন শ্রেণির প্রাণী তাদের জীবনধারণ করে। এছাড়া উদ্ভিদ কার্বন-ডাইঅক্সাইড গ্রহণ করে পৃথিবীকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে, উদ্ভিদের কারণে পৃথিবীতে কার্বন- ডাইঅক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য বজায় থাকে। তাই বলা যায়, সবুজ উদ্ভিদ পরিবেশের গুরুত্বপূর্ণ সজীব উপাদান।