উদ্দীপকের রিয়া যে বিষয় জানতে চেয়েছিল তা হলো জীববৈচিত্র্যতা।
অতি শুষ্ক মরুভূমি থেকে ক্রান্তীয় বৃষ্টিপ্রবণ অরণ্য পর্যন্ত বরফে আবৃত কঠিন পর্বত থেকে সাগরের গভীরে বিস্তৃত হয়ে থাকা বিভিন্ন প্রজাতির জীবজগতের রং, আকৃতি, আকার ইত্যাদির বিভিন্নতা থাকা তথা জল, স্থল সকল জায়গায় সকল পরিবেশে থাকা সকল ধরনের জীব এবং উদ্ভিদের বিচিত্রতা হলো জীববৈচিত্র্যতা। বর্তমানে এই জীববৈচিত্র্যতা অনেকাংশে হ্রাস পেয়েছে। এক সময় স্থলভাগে পাহাড় ছিল বর্তমানে সেই পাহাড় কেটে সমতল ভূমি, রাস্তাঘাট তৈরি করার কারণে মানব বসতি গড়ে উঠেছে যার কারণে ঐসব এলাকায় এখন সমতা বিরাজ করছে। অন্যদিকে মরুভূমি এলাকায় বর্তমানে বিভিন্ন ধরনের গাছপালা লাগানোর ফলে এখন ঐসব এলাকায় বসতি গড়ে উঠেছে। তাছাড়া মরুভূমি এলাকাতে এখন পাইপের মাধ্যমে স্বচ্ছ পানির ব্যবস্থা করা হয়েছে যার কারণে এখন যেসব অঞ্চলে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
এছাড়া মানুষের বিভিন্ন অপরিকল্পিত কর্মকান্ডের ফলে পানি, বায়ু, মাটি প্রভৃতি দুষণ বৃদ্ধি পাচ্ছে, বনভূমির পরিমাণ জমে যাওয়ায় বন্য প্রাণির সংখ্যাও কমে যাচ্ছে। এভাবে জীবনচিত্রের তার নিজস্ব বৈশিষ্ট্য হারাচ্ছে।
সুতরাং বলা যায় যে, রিয়ার জানতে চাওয়া বিষয় তথা জীববৈচিত্র্যতা বর্তমানে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।