উদ্দীপকে ঐশির জানা ভূগোল মানব ভূগোলকে ইঙ্গিত করেছে। মানব ভূগোলের বিষয়বস্তু হচ্ছে মানব সম্প্রদায়ের গঠন, বিন্যাস, বৃদ্ধি, বসতি, অভিগমন, জীবন-যাপন প্রণালি, সংস্কৃতি, সমাজ, ধর্ম, জনসংখ্যা, আইন, রাষ্ট্রকাঠামো প্রভৃতি। এগুলো স্থান ও সময়ের প্রেক্ষাপটে মানব ভূগোলে আলোচিত হয়।
উল্লিখিত বিষয়গুলো ছাড়া অঞ্চলভেদে ভাষা, ধর্ম, শিক্ষা, শাসনতন্ত্র প্রভৃতি ক্ষেত্রে যে পার্থক্য তা মূলত জৈবিক, সাংস্কৃতিক, ভৌগোলিক ও পরিবেশগত কারণে হয়ে থাকে। তাই পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের জৈবিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক পার্থক্যের অনুসন্ধান করাও মানব ভূগোলের আলোচ্য বিষয়। এছাড়াও বিজ্ঞানের ক্রমবিকাশের সাথে মানব ভূগোলের বিষয়বস্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে ভূগোলের এ শাখাটি তথা মানব ভূগোল বর্তমানে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত।