উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশ দুটির প্রশাসনিক কাঠামোর তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশ দুটি হলো যথাক্রমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। নিচে দেশ দুটির প্রশাসনিক কাঠামোর তুলনামূলক বিশ্লেষণ করা হলো: বাংলাদেশে বর্তমানে ৮টি প্রশাসনিক বিভাগ আছে। যথা: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। এ ৮টি বিভাগে ৬৪টি জেলা/অঞ্চল রয়েছে। এছাড়া বাংলাদেশে ৪৯৫টি উপজেলা, ৬৪৪টি থানা, ৪,৫৮৪টি ইউনিয়ন পরিষদ, মোট গ্রাম ৯০,২২৯টি, সিটি কর্পোরেশন ১২টি, পৌরসভা ৩৩০টি। বাংলাদেশের রাজধানী ঢাকা। সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা প্রচলিত। আইনসভা এককক্ষবিশিষ্ট। আইনসভার নাম জাতীয় সংসদ। অন্যদিকে, বর্তমান বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র। ১৭৭৬ সালের ৪ জুলাই ব্রিটিশ সরকারের অধীন হতে স্বাধীনতা লাভ করে। প্রথমদিকে ১৩টি রাজ্য নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠিত হলেও পরে অবশিষ্ট ৩৭টি রাজ্য বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়ে এক বৃহৎ রাষ্ট্রে পরিণত হয়। বর্তমানে 'এদেশ ৫০টি অঙ্গরাজ্য এবং ক্ষুদ্র ক্ষুদ্র ফেডারেল অঞ্চল নিয়ে গঠিত। যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকায় যে ৫০টি তারকা খচিত রয়েছে তা ৫০টি রাজ্যকে নির্দেশ করে। যুক্তরাষ্ট্রের। রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি। এদেশে যুক্তরাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক। সরকারব্যবস্থা বিদ্যমান। আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট। কেন্দ্রীয় আইনসভার নাম কংগ্রেস। নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং উচ্চকক্ষ সিনেট।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশ দুটির প্রশাসনিক কাঠামোর তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
