উদ্দীপকে উল্লিখিত শাখা-১ এর বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শাখা-১ হলো সামাজিক ভূগোল। নিচে সামাজিক ভূগোলের বর্ণনা দেওয়া হলো : ভূগোলশাস্ত্রের যে শাখায় সামাজিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয় তাকে সামাজিক ভূগোল বলে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাসরত মানবসমাজের ধরন, মানুষের প্রচলিত রীতি-নীতি, ধর্মীয় চিন্তা-চেতনা, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বেকারত্ব, আবাসিক সুযোগ-সুবিধার সামাজিক বৈষম্য হ্রাস প্রভৃতি সামাজিক ভূগোলের মূল আলোচ্য বিষয়। এছাড়া সামাজিক ভূগোলের অন্যতম কাজ হচ্ছে সামাজিক গোষ্ঠীসমূহের অঞ্চলগুলোকে চিহ্নিত করা এবং তাদের জীবনধারা সম্পর্কে আলোচনা করা। এছাড়াও, ভূপৃষ্ঠে বসবাসকারী মানবগোষ্ঠীর সামাজিক পার্থক্য সৃষ্টির পেছনে ভূমি ও জলবায়ু যে প্রভাববিস্তার করে তার সমীক্ষাও সামাজিক ভূগোলের অন্তর্গত। অঞ্চলভেদে মানুষের সামাজিক স্তরায়ন, প্রণালি-ও প্রক্রিয়াসমূহ আলোচনা করাও সামাজিক ভূগোলের প্রতিপাদ্য বিষয়।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শাখা-১ এর বর্ণনা দাও।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর