উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়গুলো তথা মানুষের জীবনপ্রণালি, খাদ্যাভাস, ভাষা, ধর্ম ইত্যাদি মানব ভূগোল পাঠের বিষয়বস্তু।
মানব ভূগোলে মানুষের কর্মকাণ্ডের অঞ্চলভিত্তিক তথা স্থানিক (spatial) বিশ্লেষণ করা হয়। এখানে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডকে স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্লেষণ করা হয়ে থাকে। মানুষ তার চারপাশের প্রাকৃতিক ও মানবসৃষ্ট পরিবেশের সাথে পরস্পর নির্ভরশীলতার ভিত্তিতে আন্তঃসম্পর্ক গড়ে তোলে।
মানব ভূগোল পাঠের মাধ্যমে আমরা পরিবেশের সঙ্গে মানুষের মধ্যকার সম্পর্ক সম্বন্ধে ধারণা পেতে পারি। এছাড়া এ ভূগোলে সামাজিক, অর্থনৈতিক ও বসতি সংক্রান্ত বিষয়ে গুরুত্বারোপ করা হয়ে থাকে বলে আমরা পৃথিবীর বিভিন্ন স্থানের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, অর্থনীতি প্রভৃতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি।
সুতরাং, বিভিন্ন অঞ্চলের পরিবেশ ও মানুষের জীবনযাপন প্রণালি মানব ভূগোল পাঠের মাধ্যমে সহজেই জানা যায়। তাই মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। উদ্দীপকে শেষ বাক্যে এ প্রেক্ষিতেই বলা হয়েছে, মানব ভূগোল অধ্যয়ন মানবজীবনের জন্য অতীব প্রয়োজন।