উদ্দীপকে আলোচিত যেকোনো একটি দেশের ভৌগোলিক অবস্থান ও সীমানা এবং ভূ-প্রকৃতি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত দেশটি হলো দক্ষিণ কোরিয়া। উক্ত দেশের ভৌগোলিক অবস্থান, সীমানা ও ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করা হলো- অবস্থান ও আয়তন: [গণিত] উত্তর অক্ষরেখা থেকে ৩৮° উত্তর অক্ষরেখা এবং ১২৪° পূর্ব দ্রাঘিমারেখা থেকে [গণিত] পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে দক্ষিণ কোরিয়া অবস্থিত। এদেশের উত্তরে উত্তর কোরিয়া, পূর্বে জাপান সাগর, দক্ষিণে কোরিয়াপ্রণালি এবং পশ্চিমে পীত সাগর অবস্থিত। জাপান সাগর ও পীত সাগর সংযোগকারী ১৯৩ কিলোমিটার প্রশস্ত কোরিয়াপ্রণালি জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থান করছে। এদেশের মোট আয়তন ১,০০,০৩২ বর্গকিলোমিটার। ভূপ্রকৃতি: দক্ষিণ কোরিয়ার উত্তর-পূর্বাংশ পার্বত্য এলাকার অন্তর্গত। দেশের পার্বত্য অংশটি পশ্চিম উপকূলের চেয়ে পূর্ব-উপকূলের কাছে। পার্বত্য এলাকা ক্রমশ নিচু হয়ে দেশের মাঝামাঝি পর্যন্ত বিস্তৃত। ভূ-প্রাকৃতিক গঠন অনুসারে এ দেশকে তিনভাগে বিভক্ত করা হয়- (i) পার্বত্য অঞ্চল; (ii) সমভূমি অঞ্চল; (iii) পূর্ব উপকূলবর্তী অঞ্চল। পার্বত্য অঞ্চলটি কয়েকটি বিক্ষিপ্ত শৃঙ্গ, মালভূমি ও উপত্যকার সমন্বয়ে গঠিত। এখানকার মৃত্তিকা সুদৃঢ় গ্রানাইউ শিলা দ্বারা গঠিত। এছাড়া দক্ষিণ কোরিয়া সমভূমি অঞ্চল বালি ও শিলা দিয়ে গঠিত। অন্যদিকে পূর্ব উপকূলরেখা ও থ্যাবাক পর্বতশ্রেণির মধ্যে পূর্ব উপকূলবর্তী অঞ্চল অবস্থিত। এ অঞ্চল খুব অপ্রশস্ত এবং দক্ষিণ দিক ক্রমশ প্রশস্ত হয়েছে। সুতরাং বলা যায় যে, দক্ষিণ কোরিয়ার ভূপ্রকৃতির মধ্যে বৈচিত্র্যময় অবস্থা পরিলক্ষিত হয়।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত যেকোনো একটি দেশের ভৌগোলিক অবস্থান ও সীমানা এবং ভূ-প…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
