সোহান যে দেশ থেকে গিয়েছে সে দেশের প্রশাসনিক কর্মকাণ্ড ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সোহান যেদেশের অধিবাসী সে দেশটি হলো বাংলাদেশ। নিচে বাংলাদেশের প্রশাসনিক কর্মকান্ড ব্যাখ্যা করা হলো- তৎকালীন সময়ে বাংলাদেশ নামের সুজলা সুফলা শস্য শ্যামলা মৌসুমি জলবায়ুর দেশ নামে পরিচিত হয় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে। বিশ্ব মানচিত্রে অভ্যুদ্বয় ঘটে এক নতুন দেশের। এদেশের সরকারি নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এদেশের সরকার পদ্ধতি সংসদীয় সরকার, গণতান্ত্রিক ব্যবস্থা। এক কক্ষবিশিষ্ট পার্লামেন্ট। জাতীয় সংসদে ৩০০ জন নির্বাচিত সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন ৪৫টি। রাষ্ট্রভাষা বাংলা এবং রাজধানী হলো ঢাকা। বাংলাদেশে বর্তমানে ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে। যথা- ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। এ ৮টি বিভাগে ৬৪টি জেলা/অঞ্চল রয়েছে। ঢাকা বিভাগে ১৩টি, চট্টগ্রামে ১১টি, খুলনাতে ১০টি, রাজশাহীতে ৮টি, রংপুরে ৮টি, বরিশালে ৬টি, সিলেটে ৪টি ও ময়মনসিংহে ৪টি জেলা রয়েছে। জেলার অধীনে জেলা প্রশাসক রয়েছেন। সুতরাং বলা যায় যে, উপরোল্লিখিত প্রশাসনিক অঞ্চলে ভাগ করে বাংলাদেশে বর্তমান প্রশাসনিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
সোহান যে দেশ থেকে গিয়েছে সে দেশের প্রশাসনিক কর্মকাণ্ড ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
