সোহান যে দেশে গিয়েছে তার সাথে তার নিজের দেশের জলবায়ু ও অর্থনৈতিক কর্মকান্ডের মধ্যে যে বৈসাদৃশ্যতা রয়েছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সোহানের দেশ হলো বাংলাদেশ এবং যে দেশে গিয়েছে সেটি হলো জাপান। নিচে উক্ত দেশ দুটির মধ্যে জলবায়ু ও অর্থনৈতিক বৈসাদৃশ্যতা তুলে ধরা হলো- জলবায়ুগত বৈসাদৃশ্যতা: বাংলাদেশ কর্কটক্রান্তি রেখায় অবস্থিত ক্রান্তীয় অঞ্চলের একটি দেশ। এদেশের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। এখানে ঋতুভিত্তিক মৌসুমি বায়ু প্রবাহিত হয়। গ্রীষ্মকাল ও বর্ষাকালে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। অন্যদিকে জাপান হলো একটি দ্বীপ রাষ্ট্র। এখানে জলবায়ু অবস্থাভেদে ভিন্ন হয়। হোক্কাইডো দ্বীপের সাপ্পোরোতে গ্রীষ্মকাল উফ এবং শীতকাল দীর্ঘ ও বরফময়। জলবায়ুর পার্থক্য অনুযায়ী জাপানকে ৪টি অন্যলে ভাগ করা হয়েছে। কিয়শু দ্বীপে শীতকাল মৃদু এবং গ্রীষ্মকালে বৃষ্টিপাত স্বাভাবিক। অর্থনৈতিক অবস্থার বৈসাদৃশ্যতা: বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র। এখানে বিভিন্ন ধরনের প্রতিকূলতার কারণে অর্থনৈতিকভাবে এখনও স্বাবলম্বী হয়ে ওঠেনি। এদেশে প্রবৃদ্ধি তিনটি খাত হতে বেশি আসে। যেমন- কৃষি, শিল্প এবং রেমিট্যান্স। এখানে যেসব শিল্প গড়ে উঠেছে বেশিরভাগ শিল্পের কাঁচামাল আমদানি করতে হয়। অন্যদিকে জাপান একটি শিল্পোন্নত রাষ্ট্র। এখানকার বাজার অর্থনীতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। জাপানে কৃষি, বিতরণ ও সেবাতে উৎপাদনশীলতা কম। কিন্তু শিল্পনেতা, কারিগর, সুশিক্ষিত ও পরিশ্রমী কর্মী বাহিনী, উচ্চমাত্রায় সঞ্চয়ের প্রবণতা, উচ্চ বিনিয়োগের হার প্রভৃতি দেশটিকে একটি পরিণত শিল্পোন্নত অর্থনৈতিক দেশ হিসেবে পরিণত করে দিয়েছে। সুতরাং বলা যায় যে, জাপান ও বাংলাদেশের জলবায়ু ও অর্থনৈতিক দিক দিয়ে বেশ বৈসাদৃশ্যপূর্ণ।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
সোহান যে দেশে গিয়েছে তার সাথে তার নিজের দেশের জলবায়ু ও অর্থনৈতিক ক…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
