উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশ দুইটি হলো আটলান্টিক মহাসাগরের পশ্চিমে অবস্থিত যুক্তরাষ্ট্র এবং এর পূর্ব দিকের দ্বীপরাষ্ট্র যুক্তরাজ্য।
যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত, অন্যদিকে যুক্তরাজ্যে শাসনতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান; যদিও রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি রাজা বা রাণী কেবল অলংকারিক এবং ক্ষমতাশূন্য। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, চূড়ান্তভাবে এ নির্বাচন অপ্রত্যক্ষ (Electoral College এর মাধ্যমে)। যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী অধিকাংশের রায়ে নির্বাচিত পার্লামেন্টের নেতা। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি প্রভূত ক্ষমতার অধিকারী, যা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নেই।
যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য দুটি দেশেই দ্বিকক্ষবিশিষ্ট সংসদীয় শাসনব্যবস্থা প্রচলিত। এর মধ্যে যুক্তরাষ্ট্রে সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভস উভয় কক্ষই সরাসরি জনগণের ভোটে নির্বাচিত। যুক্তরাজ্যে হাউস অব কমন্স নির্বাচিত হলেও হাউস অব লর্ডস নিয়োগকৃত ।
সুতরাং দেখা যায়, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য উভয় দেশেই গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রচলিত থাকলেও যুক্তরাষ্ট্রে তা অবাধ, কিন্তু রাষ্ট্রপতির নিরঙ্কুশ ক্ষমতা তার প্রকৃতিকে বাধাগ্রস্ত করে। অন্যদিকে যুক্তরাজ্যে শাসনব্যবস্থা জনতার রায়কে প্রতিনিধিত্ব করে কিন্তু রাজতন্ত্রের প্রতি অগাধ শ্রদ্ধা তাদের গণতন্ত্রকে বিশ্বে অন্য মাত্রা দিয়েছে।