মানবজীবনে উদ্দীপকের শাখাটির প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মানব ভূগোল সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে। নিচে মানব ভূগোলের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা হলো। মানুষ হলো মানব ভূগোলের প্রধান উপাদান। মানুষ প্রতিনিয়ত পৃথিবীর সম্পদ ও ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে। মানব ভূগোল মানুষ, তার কর্মকাণ্ড এবং বিভিন্ন কর্মকান্ডের স্থানিক প্রভাব নিয়ে আলোচনা করে থাকে। বর্তমানে মানব ভূগোলের প্রয়োজনীয়তা অত্যধিক। মানবজীবনকে সুখ-স্বাচ্ছন্দ্য, আরামদায়ক ও সমৃদ্ধিময় করে গড়ে তোলার জন্য মানব ভূগোলের প্রয়োজনীয়তা অপরিসীম। মানবসমাজের স্থানিক বৈশিষ্ট্য, বাস্তব সম্বন্ধীয় জ্ঞান, বিভিন্ন সংস্কৃতি, ঐতিহাসিক পরিবেশ, পৃথিবীর বিভিন্ন অঞ্চল, পরিবেশের সাথে মানুষের সম্পর্ক, মানুষের জীবনযাত্রা, অর্থনীতি সম্বন্দ্বে মানুষের দৃষ্টিভঙ্গি, অভিগমনের প্রকৃতি ও ধরন এবং জনসংখ্যার জনমিতিক উপাদান বিশ্লেষণ সম্পর্কে জ্ঞান লাভ করতে মানব ভূগোলের প্রয়োজন রয়েছে। মানুষ ও প্রকৃতির সাথে যে আন্তঃসম্পর্ক রয়েছে তার বিশদ ব্যাখ্যা মানব ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারি। উদাহরণ হিসেবে বলা যায়, একটি এলাকায় জন্মহার বেশি, মৃত্যুহার কম তার কারণ অনুসন্ধান জনসংখ্যা ভূগোলে অন্তর্ভুক্ত। অনুরূপভাবে একটি এলাকায় নগর কিংবা গ্রামীণ বসতি গড়ে উঠেছে। কেন গড়ে উঠেছে তা বসতি ভূগোল কিংবা নগর ভূগোল পাঠে জানতে পারি। আবার, একটি এলাকার সংস্কৃতি কেমন তার ওপর ভিত্তি করে সামাজিক ও রাজনৈতিক পরিবেশ তৈরি হয়। এটি সংস্কৃতি ভূগোল, রাজনৈতিক ভূগোল ব্যাখ্যা প্রদান করে। সুতরাং বলা যায় যে, উপরোল্লিখিত বিভিন্ন প্রকৃতি ও মানব সম্পর্কিত বিষয়গুলো যা মানব ভূগোল বিশ্লেষণ করে থাকে। তাই বলা যায়, মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
মানবজীবনে উদ্দীপকের শাখাটির প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
