উদ্দীপকে ইঙ্গিতকৃত ভূগোল শাখাটির প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মানব ভূগোলের কথা বলা হয়েছে। উক্ত মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা হলো- মানবজীবনকে সুখ-স্বাচ্ছন্দ্য, আরামদায়ক ও সমৃদ্ধিময় করে গড়ে তোলার জন্য যেসব বিষয় বা উপাদান জড়িত তার সাথে মানব ভূগোলের প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান বলে এটি পাঠের গুরুত্ব অপরিসীম। প্রকৃতিতে রয়েছে অজস্র সম্পদ। এ সম্পদকে টেকসই উন্নয়নের মাধ্যমে কীভাবে ব্যবহার করতে হবে তা মানব ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারি। এছাড়া আঞ্চলিক ভূগোল নামে মানব ভূগোলের অন্য একটি শাখা যেখানে কৃষি, শিল্প ও খনিজ সম্পদ সম্পর্কে আলোচনা করা হয়। মানব ভূগোলের আরেকটি বিষয় অর্থনৈতিক ভূগোল যা পাঠের মাধ্যমে বিভিন্ন দেশের খনিজ সম্পদ, কৃষিজ দ্রব্য, শিল্পপণ্য, মানুষের জীবনযাত্রাপ্রণালি, আচার-আচরণ, রীতি-নীতি, ব্যবসায়-বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যম সম্বন্ধে বাস্তব জ্ঞানলাভ করা যায়। একটি দেশের কৃষিজ সম্পদ কেমন, ঐ এলাকায় খনিজ সম্পদ কেমন তার আলোকে সেখানকার শিল্প গড়ে ওঠেছে তা ভূগোল পাঠে জানা যায়। মানব ভূগোলের আনেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। এটি পাঠের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের লোকের সাংস্কৃতিক কর্মকাণ্ড, ভাষা, ধর্ম, জাতি, বর্ণ প্রভৃতি সম্বন্ধে সম্যক জ্ঞানলাভ করতে পারি। বাংলাদেশে মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। অর্থনৈতিক দিক দিয়ে অনুন্নত এ দেশের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে হলে উন্নত দেশগুলোর সঙ্গে হাত মিলিয়ে চলতে হবে। মানব | ভূগোল পাঠের মাধ্যমে আমরা কাঁচামালের উৎসের ও শিল্পজাত দ্রব্যের বাজারের সন্ধান পেতে পারি। সুতরাং মানব ভূগোল পাঠের মাধ্যমে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রভৃতি প্রতিটি ক্ষেত্রেই উন্নতি ত্বরান্বিত করতে পারব।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত ভূগোল শাখাটির প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
