চিত্রের 'খ' চিহ্নিত মহাদেশের ভৌগোলিক অবস্থা ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রের 'খ' চিহ্নিত মহাদেশ বলতে এশিয়া মহাদেশকে বুঝানো হয়েছে। উক্ত মহাদেশের ভৌগোলিক অবস্থা ব্যাখ্যা করা হলো- এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এটি ১০° দক্ষিণ থেকে ৮০° উত্তর অক্ষরেখা এবং ২৫° পূর্ব দ্রাঘিমা থেকে ১৭° পশ্চিম দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তৃত। আয়তনের দিক থেকে এ মহাদেশ ইউরোপের প্রায় সাড়ে চারগুণ, আফ্রিকার দেড়গুণ, অস্ট্রেলিয়ার ছয়গুণ, এর উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে ইউরাল পর্বত, ইউরাল নদী, কৃষ্ণসাগর, ভূমধ্যসাগর এবং লৌহিত সাগর অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে জনবহুল অঞ্চল। এ অঞ্চলের অধিবাসীদের এশিয়ান বলা হয়। এ মহাদেশের বৃহত্তম দেশ হলো চীন এবং ক্ষুদ্রতম দেশ হলো ম্যাকাও। এর আয়তন ৪,৪৫,৭৯,০০০ বর্গ কিলোমিটার। এ মহাদেশের অন্তর্ভুক্ত অঞ্চল হলো দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
চিত্রের 'খ' চিহ্নিত মহাদেশের ভৌগোলিক অবস্থা ব্যাখ্যা কর।
উদ্দীপক

রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
