চিত্রের 'ক' দেশ ও যুক্তরাজ্যের শাসন ব্যবস্থার তুলনামূলক চিত্র তুলে ধর।
উত্তর: উদ্দীপকের 'ক' দ্বারা যুক্তরাষ্ট্রকে বোঝানো হয়েছে। উক্ত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শাসনব্যবস্থার তুলনামূলক চিত্র তুলে ধরা হলো- যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা: যুক্তরাষ্ট্রে একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রীয় নাম ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। আইনসভা দ্বিকক্ষিক। নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টটিভস্ এবং এর সদস্যসংখ্যা ৪৩৫। উচ্চকক্ষ হচ্ছে সিনেট এবং এর সদস্য সংখ্যা ১০০। ভোট প্রদানের যোগ্যতা অর্জনের বয়স ১৮ বছর। ১৭৮৭সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয় এবং ১৭৮৯ সালের ৪ মার্চ থেকে এটি কার্যকর করা হয়। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ বিচারালয়। এর কেন্দ্রীয় আইনসভার নাম কংগ্রেস। যুক্তরাজ্যের শাসনব্যবস্থা: ব্রিটেনে প্রকৃত বিচারে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা বিদ্যমান। আইনসভার নাম পার্লামেন্ট। আইনসভা দুই স্তরবিশিষ্ট। নিম্নকক্ষ হাউস অব কমন্স যার সদস্য সংখ্যা ৬৫০, সকলেই নির্বাচিত। উচ্চকক্ষ হাউজ অব লর্ডস। ব্রিটেনের সংবিধান সময়ের ব্যবধানে কিছু কিছু লিখিত হলেও অধিকাংশই প্রচলিত নীতি ও প্রথানির্ভর। সুতরাং বলা যায় যে, দুই দেশের শাসনব্যবস্থার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিদ্যমান।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
চিত্রের 'ক' দেশ ও যুক্তরাজ্যের শাসন ব্যবস্থার তুলনামূলক চিত্র তুলে ধর।
উদ্দীপক

রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
