উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশটির ভৌগোলিক অবস্থানের তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ দেশটি হলো বাংলাদেশ। উক্ত দেশের ভৌগোলিক অবস্থানের তাৎপর্য বিশ্লেষণ করা হলো- বাংলাদেশ [গণিত] উত্তর অক্ষরেখা থেকে [গণিত] উত্তর অক্ষরেখার মধ্যে এবং [গণিত] পূর্ব দ্রাঘিমারেখা থেকে [গণিত] পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত। বাংলাদেশের মাঝখান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করছে। কর্কটক্রান্তি রেখার অবস্থান করায় সূর্যরশ্মি তির্যকভাবে এদেশে কিরণ দেয় বলে অধিক উষ্ণতাও হয় না এবং অধিক শীতও অনুভূত হয় না। অন্যদিকে এর উত্তরে হিমালয় পর্বত থাকায়, শীতকালে উত্তর দিক হতে হিমশীতল, বায়ু এদেশে আগমন করে বলে উত্তরাঞ্চলে খুব শীত অনুভূত হয়। আবার এদেশের দক্ষিণাঞ্চলে বিশাল বঙ্গোপসাগর থাকায় জলীয়বাষ্প উৎপন্ন হয়। গ্রীষ্মকালে জলীয়বাষ্প দক্ষিণাঞ্চল থেকে উত্তর দিকে বাংলাদেশে যাওয়ার পথে জলীয় বাষ্পের কারণে সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। বাংলাদেশের উত্তরাঞ্চলে পাহাড় থাকায় বেশ কিছু নদী এদেশে এসেছে। যার ফলশ্রুতিতে বর্ষাকালে পানি বেশি প্রবাহের কারণে নদী প্লাবিত হয়ে আশেপাশের নিম্নভূমি প্লাবিত করে প্লাবন সমভূমির সৃষ্টি হয় এবং পলি জমা হয়। এভাবে পলি সঞ্চয়ের ফলে ভূমি উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এবং অনেক ফসল উৎপন্ন হয়। নদীমাতৃক বাংলাদেশে সমুদ্র অঞ্চল থাকার কারণে মৎস্যসহ খনিজ সম্পদ পাওয়া যায়। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুতরাং বলা যায় যে, বাংলাদেশের উল্লিখিত ভৌগোলিক অবস্থানের কারণে দেশের অর্থনৈতিক অগ্রগতিসহ অন্যান্য ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশটির ভৌগোলিক অবস্থানের তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
