উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীরা শিক্ষা সফরে যে দেশে গেল সেই দেশটির ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে যেদেশের কথা উল্লেখ করা হয়েছে তা হলো ভারত। উক্ত দেশের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করা হলো- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। ভারতের মূল ভূখন্ড ৮° ৪' উত্তর অক্ষরেখা হতে ৩৭° ৬′ উত্তর অক্ষরেখা পর্যন্ত এবং ৬৮° ০৭' পূর্ব দ্রাঘিমা থেকে ৯৭° ২৫′ পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। কর্কটক্রান্তি রেখা ভারতের মাঝখান দিয়ে প্রবেশ করে ভারতকে উত্তর ও দক্ষিণ এ দুই অংশে ভাগ করেছে। উত্তর থেকে দক্ষিণে ভারতের মোট বিস্তৃতি প্রায় ৩১১৪ কিলোমিটার এবং পূর্ব-পশ্চিমে মোট বিস্তৃতি প্রায় ২৯৩৩ কিলোমিটার। ভারতে মোট আয়তন প্রায় ৩২ লক্ষ ৮৭ হাজার ২৬৩ বর্গকিলোমিটার। আয়তনের ভিত্তিতে ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। ভারতের উত্তরে বিস্তৃত হিমালয় পর্বতমালা, চীন, নেপাল ও ভুটান প্রভৃতি দেশ। উত্তর-পশ্চিমে পাকিস্তান ও পূর্বে মিয়ানমার, বাংলাদেশ ও বঙ্গোপসাগর, দক্ষিণ ও পূর্বে শ্রীলঙ্কা ও বঙ্গোপসাগর অবস্থিত। সুতরাং বলা যায়, ভারত ভৌগোলিক দিক দিয়ে একটি বৈচিত্র্যময় দেশ।১০° দক্ষিণ থেকে ৮০°
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীরা শিক্ষা সফরে যে দেশে গেল সেই দেশটির ভ…
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
