উদ্দীপকে শিক্ষার্থীদের ভ্রমণকৃত দেশের ভূপ্রকৃতির বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শিক্ষার্থীদের ভ্রমণকৃত এলাকা হলো ভারত। উক্ত দেশের ভূপ্রকৃতি বিশ্লেষণ করা হলো- ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে মোট ৫টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। যথা- (i) উত্তর ও উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চল; (ii) উত্তর ভারতের সমভূমি অঞ্চল; (iii) দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল; (iv) উপকূলীয় সমভূমি অঞ্চল; (v) মরুভূমি অঞ্চল। নিম্নে অঞ্চলগুলো সম্পর্কে আলোচনা করা হলো- (i) উত্তর ও উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চল ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত পাহাড় ও পর্বতশ্রেণি নিয়ে এ অঞ্চল গঠিত। ভারতের উত্তরে অবস্থিত হিমালয় পর্বত ও পূর্ব দিকের পার্বত্য অঞ্চল বিশেষভাবে প্রসিদ্ধ। ভারতের উত্তরে যে এক বিশাল পর্বতশ্রেণি প্রাচীরের ন্যায় দণ্ডায়মান সেটা হিমালয় পর্বতশ্রেণি। এছাড়া কাশ্মীরের উত্তর-পূর্বাংশ এবং তিব্বত মালভূমির একাংশ লাভাক অঞ্চলের অন্তর্গত। ভারতের পূর্ব দিকের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর প্রভৃতি রাজ্য। গারো, খাসিয়া, জয়ন্তিকা, নাগর, লুসাই প্রভৃতি পর্বতশ্রেণি এ অঞ্চলের অন্তর্গত। ii) উত্তরে ভারতের সমভূমি অঞ্চল: এ সমতলভূমির উত্তরে ( হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে বিধ্য-পর্বত এবং পশ্চিমে পাঞ্জাব থেকে পূর্বে আসামের পার্বত্য অঞ্চল নিয়ে অবস্থিত। (iii) দক্ষিণাত্যের মালভূমি অঞ্চল: উত্তর ভারতের সমভূমির দক্ষিণে ভারত উপদ্বীপের বিশাল ত্রিকোণাকার প্রাচীন ভূখন্ড এ অঞ্চলের অন্তর্গত। এর তিনদিকে পর্বতবেষ্টিত হওয়ায় দেখতে ত্রিভুজের মতো। (iv) উপকূলীয় অঞ্চল: ভারতের উপকূলবর্তী সমভূমি অঞ্চল পূর্ব উপকূলীয় সমভূমি অঞ্চল ও পশ্চিম উপকূলীয় সমভূমি অঞ্চল নিয়ে গঠিত। এর দুই দিকে দুটি পর্বতমালা অবস্থিত। (v) মরুভূমি অঞ্চল: উত্তরভারতের সমভূমির দক্ষিণ-পশ্চিম দিকে রাজস্থানে এ মরুভূমি অঞ্চল অবস্থিত। ভূপ্রকৃতি হিসেবে এটি সমভূমির অংশমাত্র, প্রাকৃতিক গুণে এটি সম্পূর্ণরূপে পৃথক। ...স্থানটি শুষ্ক এবং তাপ তীব্র। সুতরাং বলা যায় যে, ভারতের ভূপ্রকৃতি এক একস্থানে এক এক রকম পরিলক্ষিত হয় যা খুবই বৈচিত্র্যময় লাগে।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
উদ্দীপকে শিক্ষার্থীদের ভ্রমণকৃত দেশের ভূপ্রকৃতির বিশ্লেষণ কর।
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
