উদ্দীপকে উল্লিখিত তামিমের দেশের প্রশাসনিক ব্যবস্থা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত তামিমের দেশ হলো বাংলাদেশ। বাংলাদেশ প্রশাসনিকভাবে চারটি স্তরে বিভক্ত। যেমন- বিভাগ, জেলা, উপজেলা/থানা, ইউনিয়ন। বাংলাদেশে সর্বোচ্চ প্রশাসনিক কার্যালয় হলো সচিবালয়। এটি প্রশাসনের কেন্দ্রস্থল। এছাড়া পৌর সুবিধাদি নিশ্চিত করার জন্য রয়েছে সিটি কর্পোরেশন ও পৌরসভা। বিভাগ: বিভাগ হলো বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক অঞ্চল। কতগুলো জেলা নিয়ে একটি বিভাগ গঠিত হয়। বাংলাদেশে মোট বিভাগের সংখ্যা আটটি। জেলা: বাংলাদেশে প্রশাসনিক অঞ্চলসমূহের মধ্যে জেলা হলো বিভাগের পরবর্তী ধাপ। কতগুলো উপজেলা নিয়ে একটি জেলা গঠিত হয়। বাংলাদেশে মোট জেলার সংখ্যা ৬৪.। উপজেলা: প্রশাসনিক অঞ্চলের ক্রমধাপ অনুযায়ী জেলার পরে উপজেলার স্থান। কতগুলো ইউনিয়নের সমন্বয়ে উপজেলা গঠিত হয়। - বাংলাদেশে মোট উপজেলার সংখ্যা ৪৯৫। ইউনিয়ন: ইউনিয়ন হলো প্রশাসনিক অঞ্চলের সর্বনিম্ন ধাপ। কতগুলো গ্রাম নিয়ে একটি ইউনিয়ন গঠিত হয়। বাংলাদেশে মোট ইউনিয়নের সংখ্যা ৪,৫৫৪টি। সিটি কর্পোরেশন: বাংলাদেশের বৃহৎ নগরসমূহের অবকাঠামো ও পৌর সুবিধাদি নিশ্চিত করার জন্য স্থানীয় পর্যায়ে যে সরকারব্যবস্থা গঠিত হয়, তা হলো সিটি কর্পোরেশন। বর্তমানে বাংলাদেশে মোট সিটি কর্পোরেশনের সংখ্যা ১২।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত তামিমের দেশের প্রশাসনিক ব্যবস্থা ব্যাখ্যা করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
