উদ্দীপকে উল্লিখিত দেশ দুটির ভৌগোলিক ও অর্থনৈতিক পরিবেশ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দেশ দুটি হলো ভারত ও বাংলাদেশ। ভৌগোলিক অবস্থানের বিবেচনায় বাংলাদেশ ভূঅর্থনৈতিকভাবে স্বতন্ত্র ও সুবিধাজনক অবস্থায় রয়েছে। বাংলাদেশের অবস্থানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মাঝামাঝি। এই সুবিধা বাংলাদেশের ব্যবসা- বাণিজ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের গতি অনেক বাড়িয়ে দেয়ার সম্ভাবনা রাখে। যেমন- ভারত তার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যসমূহের সাথে যোগাযোগ বাড়াতে চাইলে বাংলাদেশকে ছাড়া সেটা সম্ভব নয়। এতে বাংলাদেশের উপর দিয়ে যে বাণিজ্য হবে তা থেকে কোটি কোটি টাকা আয় করা সম্ভব। বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশও চমৎকার। কৃষিপ্রধান এ দেশটির সমতল ভূপ্রকৃতি এবং জলবায়ু কৃষির অনুকূল। উপরন্তু জনবহুল এ দেশটি বর্তমানে শিল্পেও অগ্রসরমান। এদেশের পোশাক শিল্প সম্পূর্ণ রপ্তানি নির্ভর। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক পরিবেশকে সুসংহত করেছে। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের অবস্থান থাকায় বৈদেশিক বাণিজ্যে সমুদ্রপথ ব্যবহার করা যাচ্ছে। এ উপসাগর থেকে বিভিন্ন মাছ (যেমন- লাক্ষা, ছুরি, রূপচাঁদা, টুনা) সংগ্রহ করে দেশের প্রয়োজন মিটিয়ে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। ভারতের ভৌগোলিক অবস্থানও বিশ্বের প্রেক্ষিতে বেশ সুবিধাজনক। উপদ্বীপিয় এ দেশটির উত্তর দিক ব্যতীত সব দিকই ভারত মহাসাগর দ্বারা বেষ্টিত। ভারত মহাসাগর উপকূলীয় বন্দরগুলো দেশটিকে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ করেছে। উপরন্তু এর উত্তরে হিমালয়ের অবস্থান দেশটির ভূরাজনৈতিক যোগাযোগ নিরাপদ করেছে। দেশটির অর্থনৈতিক পরিবেশও বাংলাদেশের মতো। কৃষিনির্ভর দেশটি বর্তমানে শিল্প ও প্রযুক্তিতে অনেক এগিয়েছে। বৃহৎ দেশ হওয়ায় দেশটির অর্থনীতিও বড়।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দেশ দুটির ভৌগোলিক ও অর্থনৈতিক পরিবেশ বিশ্লেষণ করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
