শিক্ষার্থীদের ভ্রমণকৃত দেশটির জলবায়ু ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে শিক্ষার্থীদের ভ্রমণকৃত দেশটি হলো ভারত। ভারত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ, যার ২৮টি প্রদেশ রয়েছে। ভারতের জলবায়ু অত্যন্ত বৈচিত্রময়। সাধারণভাবে ভারত মৌসুমি জলবায়ুর অন্তর্গত। এ কারণে ভারতের গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র এবং শীতকাল মৃদু শীতল ও শুষ্ক থাকে। গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়, তবে শীতকাল বৃষ্টিশূন্য ও শুষ্ক থাকে। এছাড়া ভারতের অভ্যন্তরভাগে পাঞ্জাব ও রাজস্থান অঞ্চলে মহাদেশীয় জলবায়ু বিরাজ করে। উল্লেখ্য সমুদ্র উপকূলবর্তী উপদ্বীপ, এ দেশটির জলবায়ু একদিকে সমুদ্র অন্যদিকে উত্তরে হিমালয় পর্বতের অবস্থান দ্বারা প্রভাবিত।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
শিক্ষার্থীদের ভ্রমণকৃত দেশটির জলবায়ু ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
