'ক' দেশ ও রেজার ভ্রমণকৃত দেশের ভূপ্রকৃতির তুলনামূলক আলোচনা করো।
উত্তর: 'ক' দেশটি বাংলাদেশ এবং রেজার ভ্রমণকৃত দেশটি হলো জাপান। বাংলাদেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাংশের পাহাড়িয়া অংশ ব্যতীত প্রায়। সমগ্র দেশই নদ-নদীর পলল দ্বারা গঠিত সমভূমি। ভূমির অবস্থা এবং গঠনের সময়ানুক্রমিক দিক হতে বাংলাদেশের ভূপ্রকৃতিকে তিনটি প্রধান তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়, যথা: ১. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, ২. প্লাইস্টোসিনকালের চত্বরসমূহ এবং ৩. সাম্প্রতিকালের প্লাবন সমভূমি। অপরদিকে, জাপানের অধিকাংশ স্থানে (শতকরা প্রায় ৮৫ ভাগ) পার্বত্যভূমির অন্তর্গত। জাপানের পর্বতগুলো দুটি সমান্তরাল শ্রেণিতে বিভক্ত হয়ে উত্তর-দক্ষিণে ধনুকের আকারে বিন্যস্ত রয়েছে। এর একটি শ্রেণি পূর্ব প্রান্তে প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর এবং অপর শ্রেণিটি পশ্চিম প্রান্তে জাপানি সাগরের উপকূল বরাবর অবস্থান করছে। আর এ দেশের মাঝে রয়েছে কয়েকটি নিম্ন উপত্যকা ও সমতল ভূমি। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে দেখা যায়, রেজার ভ্রমণকৃত দেশ ও 'ক' দেশ অর্থাৎ বাংলাদেশ ও জাপানের মধ্যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
'ক' দেশ ও রেজার ভ্রমণকৃত দেশের ভূপ্রকৃতির তুলনামূলক আলোচনা করো।
উদ্দীপক
দৃশ্যকল্প-২: রেজা শীতের ছুটিতে দূরপ্রাচ্যের একটি দেশে ভ্রমণ করতে গেল যেটি ২৪° উঃ থেকে ২৬° উঃ এবং ১২২° পূঃ থেকে ১৪৬° পূঃ দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত।নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
