উদ্দীপকের 'খ' দেশটির ভৌগোলিক অবস্থান ও সীমানা বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের 'খ' দেশটি বাংলাদেশ, যার উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে। বাংলাদেশ ভৌগোলিকভাবে ২০°৩৪' থেকে ২৬°৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১' থেকে ৯২°৪১' পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। দেশের প্রায় মাঝ বরাবর কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। বাংলাদেশের উত্তরে ভারতের কুচবিহার, জলপাইগুড়ি, আসাম ও মেঘালয় রাজ্য অবস্থতি। পশ্চিমে পশ্চিমবঙ্গ; পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম ও বিহার রাজ্য এবং মায়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৪৭১১ কি.মি.। এর মধ্যে ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য যথাক্রমে ৩,৭১৫ কি.মি. ও ২৮০ কি.মি.। বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য ৭১৬ কি.মি.। বাংলাদেশের দক্ষিণ- পশ্চিমে হাড়িয়াভাঙ্গা নদী এবং দক্ষিণ-পূর্বে নাফ নদী ভারত ও মিয়ানমারের সীমানায় অবস্থিত।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
উদ্দীপকের 'খ' দেশটির ভৌগোলিক অবস্থান ও সীমানা বর্ণনা করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
