উদ্দীপকে 'ক' দেশটির একটি সংক্ষিপ্ত পরিচিতি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'ক' দেশটি হলো ভারত। দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত। রিপাবলিক অব ইন্ডিয়া বা ভারতীয় প্রজাতন্ত্র ২৮টি রাজ্য ও ৯টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত। এই রাজ্য ও অঞ্চলগুলো আবার ৬১০টি জেলায় (সূত্র: উইকিপিডিয়া) বিভক্ত। ভারতের মোট সীমানার দৈর্ঘ্য প্রায় ১৫ হাজার ১০০ কিলোমিটার। এটি বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ। ভারতের আয়তন ৩,২৮৭,৪৬৯ বর্গ কি. মি. (১,২৬৯,২৯৯ বর্গ মাইল) এবং জনসংখ্যা প্রায় ১৩৯ কোটি ৭৭ লক্ষ ৯১ হাজার জন (worldometer, October, 2021)। ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলকে ৫টি ভাগে ভাগ করা যায়। যথা: ১. পার্বত্য অঞ্চল, ২. উত্তরের বিশাল সমভূমি অঞ্চল ৩. উপকূলীয় সমভূমি অঞ্চল, ৪. দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, ৫. মরুভূমি অঞ্চল। ভারতে একদিকে অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল (মৌসিনরাম, চেরাপুঞ্জি), অপরদিকে মরুভূমির (যেমন- রাজস্থানে) উষ্ণতা রয়েছে। একদিকে উপকূলভাগে মৃদুভাবাপন্ন জলবায়ু, অপরদিকে অভ্যন্তরভাগে পাঞ্জাব, রাজস্থান অঞ্চলের মহাদেশীয় জলবায়ু বিরাজ করে। আবার হিমালয় পর্বতের অবস্থানও ভারতের জলবায়ুকে প্রভাবিত করছে। ভারত কৃষিপ্রধান দেশ। কৃষি ভারতীয় অর্থনীতির ভিত্তিস্বরূপ। ভারতের শতকরা প্রায় ৬০-৭০ জন অধিবাসী কৃষির ওপর নির্ভরশীল। জাতীয় আয়ের শতকরা ১৬-১৭ ভাগ কৃষি ও আনুষঙ্গিক কার্যকলাপ থেকে আসে। ভারতের প্রধান শিল্পগুলো হলো লৌহ-ইস্পাত, মোটর (Automobile), ওষুধ, টেক্সটাইল, কার্পাস বয়ন, পাট, চিনি, কাগজ, তামাক প্রভৃতি।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
উদ্দীপকে 'ক' দেশটির একটি সংক্ষিপ্ত পরিচিতি ব্যাখ্যা করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
