সেমিনারের আলোচ্য বিষয়টি কতটা যুক্তিপূর্ণ ব্যাখ্যা কর।
উত্তর: সেমিনারে আলোচ্য বিষয়টি হলো পরিবেশের সাথে মানুষ ও মানুষের কর্মকাণ্ডের আন্ত:সম্পর্ক বিদ্যমান। উক্ত বিষয়টি যথেষ্ট যুক্তিপূর্ণ। নিম্নে এ সম্পর্কে ব্যাখ্যা করা হলো- আধুনিককালে পরিবেশগত ভূগোল মানুষ ও মানুষের কর্মকাণ্ডকে যথেষ্ট গুরুত্বসহকারে বিবেচনা করা হয়। মানবসভ্যতার উন্নয়নে পরিবেশকে প্রাধান্য দিয়ে বিশ্বের সকল দেশই কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী পরিবেশের যে বিপর্যয় যেমন- দূষণ, অবক্ষয় বা দুর্যোগ, গ্রিনহাউস প্রভাব যার ফলশ্রুতিতে কীভাবে বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এ সম্পর্কে উক্ত সেমিনারটি যুগোপযোগী, সিদ্ধান্ত। কেননা যত উন্নয়নই করা হোক না কেন যদি পরিবেশকে বিবেচনায় না আনা হয় অর্থাৎ পরিবেশিক বিপর্যয় ঘটানো হয় তাহলে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ ও অবক্ষয় সাধিত হবে। মানুষ তার নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে পরিবেশ দূষণ করছে এবং এর ভয়াবহ পরিণতি অর্থাৎ বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধিসহ সুনামি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা প্রভৃতি দুর্যোগ হচ্ছে। তাই উক্ত সেমিনারের মানুষের নানামুখী পরিকল্পনা মোতাবেক উন্নয়ন করতে পারলে এবং পরিবেশের দিকে বিশেষ নজর দিলে পরিবেশ ও মানুষের মধ্যকার সম্পর্ক আরও ইতিবাচক হবে। সুতরাং বলা যায়, মানুষ ও মানুষের কর্মকাণ্ড এবং পরিবেশের মধ্যকার আন্তঃসম্পর্ক বিদ্যমান।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
সেমিনারের আলোচ্য বিষয়টি কতটা যুক্তিপূর্ণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
