সেমিনার শেষে শিক্ষার্থীরা কীসের গুরুত্ব অনুধাবন করল তা বিশ্লেষণ কর।
উত্তর: সেমিনার শেষে শিক্ষার্থীরা মানব পরিবেশের গুরুত্বের কথা অনুধাবন করল। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো- মানুষের সাথে সম্পর্কিত পরিবেশকে মানব পরিবেশ বলে। মানুষ তার বেঁচে থাকার তাগিদে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করে চলছে। এর ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। তাই মানব পরিবেশ আলোচনার মাধ্যমে পরিবেশের প্রতি কীভাবে ইতিবাচক দিক বিবেচনা করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা যায়। যেমন- কোন দেশে কী পরিবেশে ব্যাপক বনভূমি গড়ে উঠেছে, কোন দেশে প্রচুর চেরাই কাঠ পাওয়া যায়, কোন অঞ্চলে ইটভাটা স্থাপন করলে পরিবেশের ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না ইত্যাদি মানব পরিবেশ আলোচনার মাধ্যমে জানা যায়। মানুষের নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য কীভাবে পরিবেশকে বিশেষ বিবেচনায় নিতে হয় তা মানব পরিবেশ পাঠের মাধ্যমে জানতে পারি। উদাহরণ হিসেবে বলা যায়, একটি এলাকায় শিল্পকারখানা গড়ে উঠবে যেক্ষেত্রে যদি ঐ এলাকায় পরিবেশকে বিবেচনায় নেওয়া হয় অর্থাৎ শিল্পের কারণে কীরূপ বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ প্রভৃতি হচ্ছে তা উদ্ঘাটন করে টেকসই উন্নয়নের মাধ্যমে কীভাবে শিল্পকারখানা তৈরি করা হয় তা শিক্ষার্থীরা মানব পরিবেশের মাধ্যমে সহজে অনুধাবন করতে পারে। সুতরাং বলা যায় যে, সেমিনার শেষে শিক্ষার্থীরা মানব পরিবেশের গুরুত্বের কথা সহজেই অনুধাবন করতে পারবে।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
সেমিনার শেষে শিক্ষার্থীরা কীসের গুরুত্ব অনুধাবন করল তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
