ইঙ্গিতকৃত দেশদ্বয়ের জলবায়ুগত তারতম্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ইঙ্গিতকৃত দেশ দুইটি হলো বাংলাদেশ ও ভারত। দেশ দুইটির জলবায়ু মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত। এর মধ্যে বাংলাদেশ সম্পূর্ণরূপে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর প্রভাবাধীন, কিন্তু ভারত তা নয় । বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যগত দিক হচ্ছে শুষ্ক ও আরামদায়ক শীতকাল, উষ্ণ গ্রীষ্মকাল এবং উষ্ণ ও আর্দ্র বর্ষাকাল। অন্যদিকে ভারত, মৌসুমি জলবায়ু অঞ্চলে অবস্থিত হলেও উত্তর ও পূর্বে দিগন্ত বিস্তৃত সুউচ্চ হিমালয় পর্বতমালা ও পশ্চিমের থর মরভূমি এদেশের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতবিশিষ্ট অঞ্চল (মৌসিমরাম, চেরাপুঞ্জি) ভারতের আসামের পার্বত্য অঞ্চলে অবস্থিত। এর বিপরীত এদেশেই রয়েছে থর মরুভূমিতে দৃশ্যমান রূঢ় মরু জলবায়ু। একদিকে উপকূলভাগে মৃদুভাবাপন্ন জলবায়ু, অপরদিকে অভ্যন্তরভাগের পাঞ্জাব, রাজস্থান প্রভৃতি অঞ্চলে রয়েছে চরমভাবাপন্ন মহাদেশীয় জলবায়ু। সব মিলিয়ে ভারতের জলবায়ু খুবই বৈচিত্র্যময়।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
ইঙ্গিতকৃত দেশদ্বয়ের জলবায়ুগত তারতম্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
