উদ্দীপকে উল্লিখিত মাহীর দেশের সাথে সীমান্তবর্তী দেশের প্রধান প্রধান প্রশাসনিক বিষয়াবলির তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মাহীর দেশটি হলো বাংলাদেশ। আর সীমান্তবর্তী দেশ হলো ভারত। দুই দেশের মধ্যে প্রশাসনিকভাবে ব্যাপক পার্থক্য বিদ্যমান। নিচে বাংলাদেশ ও ভারতের প্রশাসনিক বিষয়গুলো তুলে ধরা হলো- বাংলাদেশের প্রায়। তিনদিকেই ভারত। দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। বাংলাদেশের মোট সীমারেখা ৪৭১১.১৮ কি.মি.। এটি এশিয়া মহাদেশে দক্ষিণ-পূর্বাংশে অবস্থিত। মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.। মোট জনসংখ্যা প্রায় ১৬,৫১,৫৮৬১৬ জন। বাংলাদেশে বর্তমানে ৮টি প্রশাসনিক বিভাগ আছে। যথা- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ এ ৮টি বিভাগে ৬৪টি জেলা রয়েছে। ঢাকা বিভাগে ১৩টি, রাজশাহী বিভাগে ৮টি, রংপুর বিভাগে ৮টি, চট্টগ্রাম বিভাগে ১১টি, খুলনা বিভাগে ১০টি, বরিশাল বিভাগে ৬টি, সিলেট বিভাগে ৪টি এবং ময়মনসিংহ বিভাগে ৪টি জেলা রয়েছে। এছাড়া বাংলাদেশে ৬৫২টি থানা, ৪,৫৫৪টি ইউনিয়ন পরিষদ, ৬৭,১৯১টি গ্রাম, ১২ সিটি কর্পোরেশন এবং ৩২৮টি পৌরসভা রয়েছে। অন্যদিকে, ভারত এশিয়া মহাদেশের দক্ষিণাংশের মধ্য উপদ্বীপে অবস্থিত। এর মোট আয়তন প্রায় ৩২,৮৭,২৬৩ বর্গ কি.মি.। ভারতের মোট জনসংখ্যা প্রায় ১,৩৬,৯৭,৮৮,৭৪৪ জন (প্রায়)। বর্তমানে ভারতে ২৮ অঙ্গরাজ্য, ১টি জাতীয় রাজধানী অঞ্চল, ৬টি কেন্দ্র শাসিত রাজ্য নিয়ে গঠিত। ভারতের রাজধানী হলো নয়াদিল্লি। আয়তনের দিক দিয়ে ভারত বাংলাদেশ থেকে কয়েকগুণ বড় এবং ভারতের জনসংখ্যাও অনেক বেশি। তাই প্রশাসনিকভাবে এ দুই দেশের অবকাঠামো ভিন্নরূপে গঠিত হয়েছে।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মাহীর দেশের সাথে সীমান্তবর্তী দেশের প্রধান প্রধান…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
