উদ্দীপকে 'ক' বিষয় পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'ক' বিষয়টি হলো মানব ভূগোল কারণ মানব ভূগোল শাখাটি মানবজাতিকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে। নিচে মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম নিচে তা ব্যাখ্যা করা হলো- মানুষের কর্মকান্ড ও গুণাবলির সাথে ভৌগোলিক পরিবেশের মধ্যকার সম্পর্কের প্রকৃতি ও বিন্যাস নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে মানব ভূগোল বলে। মানব ভূগোলের গুরুত্ব ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, আঞ্চলিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে ব্যাপকভাবে প্রসার লাভ করার কারণে মানব ভূগোলের অধ্যয়ন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভৌগোলিকভাবে একটি অঞ্চল কৃষিজ ও খনিজ সম্পদে কতটুকু অপরিহার্য তা মানব ভূগোলের শাখা অর্থনৈতিক ও আঞ্চলিক ভূগোলের মাধ্যমে আমরা জানতে পারি। অন্যদিকে কোনো এলাকার সাংস্কৃতিক ও সামাজিক অবস্থা কেমন তা আমরা মানব ভূগোলের শাখা- সাংস্কৃতিক ও রাজনৈতিক ভূগোলের মাধ্যমে জানতে পারি যা বর্তমানে মানব ভূগোল অধ্যয়নের গুরুত্বকে বৃদ্ধি করেছে। তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, মানুষের সার্বিক কর্মকান্ড সম্পর্কে ধারণা পেতে হলেও মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
উদ্দীপকে 'ক' বিষয় পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
