উদ্দীপকে 'ক' মহাদেশটির অবস্থান ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' মহাদেশ বলতে এশিয়া মহাদেশকে বোঝানো হয়েছে। নিচে এশিয়া মহাদেশের অবস্থান ব্যাখ্যা করা হলো- এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এটি ১০° দক্ষিণ থেকে ৮০° উত্তর অক্ষরেখা এবং ২৫° পূর্ব দ্রাঘিমা থেকে ১৭০° পশ্চিম দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তৃত। (১৮০° পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করে আরও ১০০দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত)। আয়তনের দিক থেকে এ মহাদেশ ইউরোপের প্রায় সাড়ে চারগুণ, আফ্রিকার দেড়গুণ, অস্ট্রেলিয়ার ছয়গুণ, এর উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে ইউরাল পর্বত, ইউরাল নদী, কৃষ্ণসাগর, ভূমধ্যসাগর এবং লোহিত সাগর অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে জনবহুল অঞ্চল। এ অঞ্চলের অধিবাসীদের এশিয়ান বলা হয়। এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ হলো চীন (আয়তন ৯৫.৭২,৯০০ বর্গ কি. মি.) এবং ক্ষুদ্রতম দেশ হলো ম্যাকাও (আয়তন ১৯.৩ বর্গ কি. মি.)।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
উদ্দীপকে 'ক' মহাদেশটির অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
