উদ্দীপকে আলোচিত দেশের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত দেশটি হলো বাংলাদেশ। নিচে দেশটির ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করা হলো- এশিয়া মহাদেশের দক্ষিণাংশে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান। এ দেশ ২০°৩৪′ উত্তর অক্ষরেখা থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষরেখার মধ্যে এবং ৮৮°০১′ পূর্ব দ্রাঘিমারেখা থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। বাংলাদেশের একদিকে বঙ্গোপসাগর এবং আর প্রায় তিনদিকেই পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন রাজ্য দ্বারা বেষ্টিত। বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম রাজ্য; পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য ও মিয়ানমার; দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পশ্চিমবঙ্গ অবস্থিত। বাংলাদেশের আঞ্চলিক সমুদ্রসীমা (Territorial Water) প্রায় ২২ কিলোমিটার (১২ নটিকেল মাইল) এবং দেশের অর্থনৈতিক অঞ্চল (Economic Zone) সমুদ্রের সীমারেখা থেকে গভীর সমুদ্রের প্রায় ৩২২ কিলোমিটার (২০০ নটিকেল মাইল) পর্যন্ত বিস্তৃত।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত দেশের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
