উদ্দীপকের উল্লিখিত দেশের প্রশাসনিক স্তর বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দেশটি হলো বাংলাদেশ। নিচে দেশটির প্রশাসনিক স্তর বিশ্লেষণ করা হলো- বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ যার তিনদিকে ভারত ও একদিকে মিয়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর দ্বারা আবৃত। এদেশ ১৯৭১ সালে সাধীনতা লাভ করে। বাংলাদেশে বর্তমানে ৮টি প্রশাসনিক বিভাগ আছে। যথা- ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। এ ৮টি বিভাগে ৬৪টি জেলা/অঞ্চল রয়েছে (চিত্র ১.১৯)। ঢাকা বিভাগে ১৩টি, চট্টগ্রামে ১১টি, খুলনাতে ১০টি, রাজশাহীতে ৮টি, বরিশালে ৬টি, সিলেটে ৪টি, রংপুর বিভাগে ৮টি এবং ময়মনসিংহে ৪টি জেলা রয়েছে। এছাড়া বাংলাদেশে ৪৯৫টি উপজেলা ৬৫২টি থানা, ৪.৫৫৪টি ইউনিয়ন পরিষদ, মোট গ্রাম ৮৭,১৯১টি, সিটি কর্পোরেশন ১২টি, পৌরসভা ৩২৮টি।
HSC Geography 2nd Paper Chapter 1 : মানব ভূগোল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 1 : মানব ভূগোল · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত দেশের প্রশাসনিক স্তর বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
