চিত্র-২ এ ইঙ্গিতকৃত বৃষ্টিপাত সংগঠনের প্রক্রিয়া ব্যাখ্যা কর।
উত্তর: চিত্র-২ এ ইঙ্গিতকৃত বৃষ্টিপাত হলো শৈলোৎক্ষেপ বৃষ্টি (Relief Rains)। নিম্নে উক্ত বৃষ্টিপাত সংঘটনের প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো- জলীয়বাষ্প পূর্ণ বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হবার সময় গতিপথে পর্বতে বাধা পেলে তা পর্বতের ঢাল বেয়ে উপরে উঠতে থাকে এবং প্রসারিত ও শীতল হয়। পর্বতের উচ্চ অংশের শীতল বায়ু ও তুষারের সংস্পর্শে এবং ঊর্ধ্বে উঠার ফলে এ জলীয়বাষ্পপূর্ণ বায়ু ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত পার্শ্বে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। ভূমির বন্ধুরতার জন্য এরূপ বৃষ্টিপাত হয় বলে একে শৈলোৎক্ষেপ বৃষ্টি (Relief Rains) বলে। পর্বতের প্রতিবাদ পার্শ্বে প্রচুর বৃষ্টিপাত হলেও অনুবাত পার্শ্বে জলীয়বাষ্প না থাকায় বৃষ্টি হয় না। সাধারণত পাহাড়ি অঞ্চল এবং নদী সংলগ্ন হলে এ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
চিত্র-২ এ ইঙ্গিতকৃত বৃষ্টিপাত সংগঠনের প্রক্রিয়া ব্যাখ্যা কর।
উদ্দীপক

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


