উদ্দীপকের 'ক' বায়ুপ্রবাহটির বিবরণ দাও।
উত্তর: উদ্দীপকের 'ক' বায়ুপ্রবাহটি হলো উত্তর-পূর্ব অয়ন বায়ু। নিচে উত্তর-পূর্ব অয়ন বায়ুর বিবরণ দেওয়া হলো: নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠে গেলে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যে শীতল ও ভারী বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে অয়ন বায়ু বলে। নিরক্ষীয় শান্ত বলয়ের উভয় দিকে ১০০ অক্ষাংশ থেকে ৩৫০ অক্ষাংশের মধ্যে অয়ন বায়ু প্রবাহিত হয়। ফেরেলের সূত্রানুসারে অয়ন বায়ু উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে উত্তর-পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। এ কারণে এ বায়ু উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব অয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু নামে পরিচিত। অয়ন বায়ু উত্তর গোলার্ধে ঘণ্টায় প্রায় ১৬ কিমি. বেগে এবং দক্ষিণ গোলার্ধে ঘণ্টায় প্রায় ২২.৫৪ কিমি, বেগে প্রবাহিত হয়। প্রাচীনকালে পালচালিত জাহাজগুলো এই বায়ুর দিক অনুসরণ করে যাতায়াত করত বলে একে বাণিজ্য বায়ু বলা হয়।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকের 'ক' বায়ুপ্রবাহটির বিবরণ দাও।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

