উদ্দীপকের বৃষ্টিপাত-১ এর বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের বৃষ্টিপাত হলো পরিচলন বৃষ্টিপাত। নিচে পরিচলন বৃষ্টিপাত বর্ণনা করা হলো : নিরক্ষীয় অঞ্চলে ০০ থেকে ১০০ উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে পরিচলন বৃষ্টিপাত সারাবছর ধরে হয়ে থাকে। সূর্যকিরণের ফলে জলীয়বাষ্পপূর্ণ বায়ু উত্তপ্ত হয়ে উপরে উঠে প্রসারিত এবং শীতল হয়ে পড়ে। এভাবে বায়ুর তাপমাত্রা হ্রাসের ফলে অতিরিক্ত জলীয়বাষ্প ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত হয় তাকে পরিচলন বৃষ্টি বলে। কয়েকটি পর্যায় অনুসরণ করে পরিচলন বৃষ্টি সংঘটিত হয়; যা পরিচলন বৃষ্টিপাতের বৈশিষ্ট্য। যথা: ১. প্রচণ্ড সূর্যকিরণে ভূপৃষ্ঠ দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ২. ভূপৃষ্ঠের উপরস্থ বায়ু উষ্ণ এবং হালকা হয়ে উপরের দিকে ওঠে পরিচলনের সৃষ্টি করে। ৩. ঊর্ধ্বমুখী বায়ু শুষ্ক রুদ্ধ তাপ হ্রাস হারে শীতল হতে থাকে এবং বায়ুতে যথেষ্ট পরিমাণ জলীয়বাষ্পের উপস্থিতিতে ঘনীভবন হয়। ৪. ঘনীভবনের ফলে মেঘ উপরের দিকে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে কিটমুলোনিম্বাস মেঘের সৃষ্টি করে। এ ধরনের মেঘ থেকে ঝড়সহ মুষলধারে বৃষ্টি হয়। কখনো কখনো শিলাবৃষ্টি ও বজ্রপাতও হয়ে থাকে। উপরের আলোচনা থেকে বলা যায়, উল্লিখিত প্রক্রিয়া অনুসরণ করে নিরক্ষীয় অঞ্চলে ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয়।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকের বৃষ্টিপাত-১ এর বর্ণনা দাও।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


