চিত্র-১ এ উল্লিখিত 'ক' ও 'খ' বায়ুপ্রবাহের মধ্যে কোনো বৈসাদৃশ্য আছে কী? তোমার মতামত দাও।
উত্তর: চিত্র-১ এ উল্লিখিত 'ক' দ্বারা উত্তর-পূর্ব আয়ন বায়ু এবং 'খ' দ্বারা উত্তর-পশ্চিম প্রত্যয়ন বায়ুকে বোঝানো হয়েছে। উক্ত দুটি বায়ুপ্রবাহের মধ্যে কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই রয়েছে। নিম্নে আমার মতামত উপস্থাপন করা হলো- 'ক' উত্তর-পূর্ব আয়ন বায়ু কর্কটীয় উচ্চচাপ ও শান্তবলয় হতে সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। এ বায়ুকে উত্তর-পূর্ব আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু বলে। উত্তর গোলার্ধে এ বায়ু নিরক্ষীয় প্রদেশের দিকে আসবার সময় পৃথিবীর আবর্তনের জন্য ফেরেলের সূত্র অনুসারে বাম দিকে বেঁকে উত্তর-পূর্ব আয়ন বায়ুতে পরিণত হয়। আয়ন বায়ু উচ্চ অক্ষাংশ (শীতল স্থান) হতে নিম্ন অক্ষাংশে (উষ্ণতর স্থান) প্রবাহিত হয় বলে এদের জলীয়বাষ্প ধারণ করবার শক্তি বৃদ্ধি পায়। তাই এ বায়ুতে বৃষ্টিপাত হয় না। 'খ' উত্তর-পশ্চিম প্রত্যয়ন বায়ু মকরীয় উচ্চচাপ শান্তবলয় হতে একটি বায়ুপ্রবাহ কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধের উপর দিয়ে মকরক্রান্তির উচ্চচাপ বলয় হতে কুমেরু বৃত্তের নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় পৃথিবীর আবর্তনের ফলে ফেরেলের সূত্র অনুযায়ী এটি বাম দিকে বেঁকে উত্তর-পশ্চিম প্রত্যয়ন বায়ুপ্রবাহে পরিণত হয়। সুতরাং বলা যায় যে, দুটি বায়ুপ্রবাহ দুটি অঞ্চলে হলেও দুটিই উচ্চচাপ ও শান্ত বলয় হতে নিম্নচাপের দিকে যায়। আবার দুটি বায়ুপ্রবাহ ফেরেলের সূত্র অনুসারে প্রবাহিত হয়। তথাপিও আয়ন বায়ু যেরূপ নিয়ত প্রবহমান কিন্তু প্রত্যয়ন বায়ু সেরূপ নয়। নানারূপ স্থানীয় কারণে বায়ুপ্রবাহের সাময়িক পরিবর্তন ঘটে। তাই বায়ু দুটির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই রয়েছে বলে মনে করি।'
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
চিত্র-১ এ উল্লিখিত 'ক' ও 'খ' বায়ুপ্রবাহের মধ্যে কোনো বৈসাদৃশ্য আছে…
উদ্দীপক

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


