চিত্রের 'ক' ও 'খ' চিহ্নিত স্থানে প্রবাহিত বায়ুর তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'ক' চিহ্নিত অঞ্চলে অয়ন বায়ু এবং 'খ' চিহ্নিত অঞ্চলে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। উক্ত বায়ুর তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা হলো: কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় দুটি হতে সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো অয়ন বায়ু। অপরদিকে, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় হতে আরও দুটি বায়ুপ্রবাহ সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো পশ্চিমা বায়ু। উত্তর গোলার্ধে অয়ন বায়ু নিরক্ষীয় প্রদেশের দিকে আসবার সময় পৃথিবীর আবর্তনের জন্য ফেরেলের সূত্র অনুসারে বাম দিকে বেঁকে উত্তর-পূর্ব বায়ুতে পরিণত হয়। দক্ষিণ গোলার্ধে এরূপে বায়ুপ্রবাহ নিরক্ষীয় প্রদেশের দিকে আসতে থাকে এবং ফেরেলের সূত্র অনুসারে বাম দিকে বেঁকে দক্ষিণ-পূর্ব বায়ুপ্রবাহে পরিণত হয়। অপরদিকে, পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে উত্তর মেরুর দিকে আসতে আসতে পৃথিবীর আবর্তনের জন্য বেঁকে দক্ষিণ-পশ্চিম বায়ুপ্রবাহে পরিণত হয়। দক্ষিণ-পশ্চিম দিক হতে এবং আয়ন বায়ুর বিপরীতমুখে প্রবাহিত হয় বলে এ বায়ু দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু ও বিপরীত আয়ন বায়ু নামে পরিচিত। আয়ন বায়ু যেরূপ নিয়ত প্রবাহমান পশ্চিমা বায়ু সেরূপ নহে। নানারূপ স্থানীয় কারণে এ বায়ুপ্রবাহের সাময়িক পরিবর্তন ঘটে থাকে। সুতরাং বলা যায় যে, উল্লিখিত বায়ুপ্রবাহের মধ্যে বিপরীত দিক হতে বায়ু প্রবাহিত হয় বলে পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
চিত্রের 'ক' ও 'খ' চিহ্নিত স্থানে প্রবাহিত বায়ুর তুলনামূলক বিশ্লেষণ…
উদ্দীপক

ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


