উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথম বায়ুর ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথম বায়ু হলো অয়ন বায়ু। নিম্নে এ বায়ুর ধরন ব্যাখ্যা করা হলো- কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় দুটি হতে সারা বছর নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। এ বায়ুকে অয়ন বায়ু বলে। উত্তর গোলার্ধে এ বায়ু নিরক্ষীয় প্রদেশের দিকে আসবার সময় পৃথিবীর আবর্তনের জন্য ফেরেলের, সূত্রানুসারে বেঁকে উত্তর-পূর্ব বায়ুতে পরিণত হয়। আবার দক্ষিণ গোলার্ধে এরূপ বায়ুপ্রবাহ নিরক্ষীয় প্রদেশের দিকে আসতে থাকে এবং ফেরেলের সূত্রানুসারে বাম দিকে বেঁকে দক্ষিণ-পূর্ব বায়ুতে পরিণত হয়। এ বায়ু উচ্চ অক্ষাংশ (শীতল স্থান) হতে নিম্ন অক্ষাংশ (উষ্ণতর স্থান) প্রবাহিত হয় বলে এদের জলীয়বাষ্প ধারণ করবার শক্তি বৃদ্ধি পায়। তাই সাধারণত এ বায়ুতে বৃষ্টিপাত হয় না। এ কারণে এ বায়ুপ্রবাহের গতিপথে মহাদেশগুলোর পশ্চিমে পৃথিবীর অধিকাংশ মরুভূমি অবস্থিত। তবে এ বায়ুর যে অংশ সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয়ে উচ্চ পর্বতগাত্রে বাধা পেয়ে সে অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথম বায়ুর ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


