উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথম ও দ্বিতীয় বায়ুর বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথম ও দ্বিতীয় বায়ু হলো যথাক্রমে অয়ন বায়ু ও প্রত্যয়ন বায়ু। উক্ত বায়ু দুটির বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- অয়ন বায়ু কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় হতে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যথাক্রমে উত্তর-পূর্ব অয়ন বায়ু এবং দক্ষিণ-পূর্ব অয়ন বায়ুরূপে প্রবাহিত হয়। অন্যদিকে একই অক্ষাংশ অর্থাৎ কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় হতে সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় উচ্চচাপ বলয়ের দিকে যথাক্রমে দক্ষিণ-পশ্চিম প্রত্যয়ন বায়ু এবং উত্তর-পশ্চিম প্রত্যয়ন বায়ুরূপে প্রবাহিত হয়। অয়ন বায়ু যেসব এলাকায প্রবাহিত হয় সেসব এলাকায় বৃষ্টিপাত হয় না। ফলে মহাদেশগুলোর পশ্চিমে মরুভূমি গড়ে উঠেছে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম প্রত্যয়ন বায়ু প্রবাহিত হওয়ার সময় সমুদ্র এলাকা হতে জলীয়বাষ্প আসায় স্থলভাগের দিকে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অয়ন বায়ু নিয়ত প্রবহমান কিন্তু প্রত্যয়ন বায়ু নানারূপ স্থানীয় কারণে বায়ুপ্রবাহের সাময়িক পরিবর্তন ঘটে থাকে। যার কারণে উত্তর-পূর্ব অয়ন বায়ুর চেয়ে দক্ষিণ-পূর্ব অয়ন বায়ুর গতিবেগ কম। একইভাবে উত্তর-পশ্চিম প্রত্যয় বায়ুর চেয়ে দক্ষিণ-পশ্চিম প্রত্যয়ন বায়ুর গতিবেগ কম হয়। সুতরাং বলা যায় যে, উপরোল্লিখিত বৈশিষ্ট্যগত তারতম্য অয়ন বায়ু ও প্রত্যয়ন বায়ুর মধ্যে পরিলক্ষিত হয়।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রথম ও দ্বিতীয় বায়ুর বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ…
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


