উদ্দীপকে ইঙ্গিতকৃত বাংলাদেশের বৃষ্টিপাত সংঘটনের প্রক্রিয়া বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত বাংলাদেশের বৃষ্টিপাত হলো শৈলোৎক্ষেপ বৃষ্টি। উদ্দীপকে উল্লিখিত বৃষ্টিপাতের সংঘটনের প্রক্রিয়া বিশ্লেষণ করা হলো- জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ ও আর্দ্র বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় গতিপথে উঁচু পর্বতে বাধা পেলে তা পর্বতের ঢাল বেয়ে উপরে উঠতে থাকে। উপরে উঠে এ'জলীয়বাষ্পপূর্ণ বায়ু শীতল ও ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পাহাড়-পর্বতের বাধাজনিত কারণে এরূপ বৃষ্টিপাত হয় বলে একে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে। সাধারণত পর্বতের ঢালে এ ধরনের বৃষ্টিপাত হয়। পর্বতের আশেপাশে নদী থাকার কারণে সূর্যের তাপে নদীর পানি বাষ্পীভূত হয়। ফলে জলীয়বাষ্পপূর্ণ বায়ু হালকা বলে উপরের দিকে উঠতে থাকে এবং পাহাড়ের উপরের দিকে শীতল হওয়ায় তাপ আদান-প্রদান করায় জলীয়বাষ্পে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। উক্ত বৃষ্টিপাত শুধু পাহাড়ি এলাকায় হয় বলে একে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত বাংলাদেশের বৃষ্টিপাত সংঘটনের প্রক্রিয়া বিশ্লেষণ কর।
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


