উদ্দীপকে ইঙ্গিতকৃত বৃষ্টিপাতগুলো বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে পরিচলন ও শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতকে দেখানো হয়েছে। নিম্নে বৃষ্টিপাত দুটির বর্ণনা করা হলো- বিশালাকারের জলীয়বাষ্পপূর্ণ বায়ুপুঞ্জ পরিচলন প্রক্রিয়ায় সোজা উপরে উঠে বুদ্ধতাপ হ্রাস হারে শীতল ও ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায়, তাকে পরিচলন বৃষ্টি বলে। সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হলে তা সোজা উপরের দিকে উঠতে থাকে। যতই উপরে উঠা যায়, বায়ুর তাপ ততই কমতে থাকে। বায়ুতে জলীয়বাষ্প থাকলে তা উপরে উঠার সময় শীতল হতে শুরু করে এবং ঘনীভবন সমতলে পৌঁছলে জলীয়বাষ্প পানিকণায় পরিণত হয় এবং জলাকর্ষী কণাকে আশ্রয় করে বাতাসে ভাসতে থাকে। একে মেঘ বলে। মেঘ আরও উপরে উঠে শীতল হলে পানিকণাগুলোর আকার বৃদ্ধি পায় এবং ওজন বেড়ে যায়। একসময় বায়ু আর এ পানিকণাকে ধরে রাখতে পারে না। ফলে পানিকণাগুলো বর্ষণ আকারে ভূপৃষ্ঠে পতিত হয়। পরিচলন প্রক্রিয়ায় বায়ু উপরে উঠে বৃষ্টিপাত ঘটায় বলে এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টিপাত বলে। অপরদিকে, জলীয়বাষ্পপূর্ণ' উষ্ণ ও আর্দ্র বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় গতিপথে উঁচু পর্বতে বাধা পেলে তা পর্বতের ঢাল বেয়ে উপরে উঠতে থাকে। উপরে উঠে এ জলীয়বাষ্পপূর্ণ বায়ু শীতল ও ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পাহাড়-পর্বতের বাধাজনিত কারণে এরূপ বৃষ্টিপাত হয় বলে একে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে। শৈলোৎক্ষেপ বৃষ্টি সবচেয়ে বেশি হয় পর্বতের প্রতিবাত ঢালে। পর্বতের উচ্চতা বেশি হলে অনুবাত ঢালে বৃষ্টিপাত হয় না বললেই চলে। সুতরাং বলা যায় যে, উল্লিখিত দুটি বৃষ্টিপাত দুই ধরনের অবস্থার কারণে সৃষ্টি হয়েছে।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত বৃষ্টিপাতগুলো বর্ণনা দাও।
উদ্দীপক

মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


