“(খ) চিত্রে নির্দেশিত অঞ্চলে দিনে সমুদ্রে দিক থেকে স্থলভাগের দিকে এবং রাতে স্থলভাগের দিকে থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয়।” বিশ্লেষণ কর।
উত্তর: খ' চিত্রে সমুদ্রবায়ু ও স্থলবায়ুপ্রবাহ নির্দেশ করা হয়েছে। নিম্নে এ সম্পর্কে বিশ্লেষণ করা হলো: দিনের বেলায় ভূপৃষ্ঠ উত্তপ্ত হলে বায়ু উপরের দিকে উঠে যায় এবং নিম্নচাপের সৃষ্টি হয়। কিন্তু জলভাগের বায়ু ততটা উত্তপ্ত হয় না। ফলে জলভাগের বায়ু স্থলভাগের বায়ু অপেক্ষা বেশি শীতল থাকে, সমুদ্রের উচ্চচাপ উৎপন্ন হয়। তখন সমুদ্র থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয় বলে এটি সমুদ্রবায়ু নামে পরিচিত। অপরদিকে, রাতের বেলায় জলভাগের চেয়ে স্থলভাগ তাড়াতাড়ি শীতল হয়। তাই সূর্যাস্তের খানিকটা পর থেকে স্থলভাগের উচ্চচাপ থেকে সমুদ্রের উপরিভাগে নিম্নচাপে বায়ু প্রবাহিত হয় বলে এটি স্থলবায়ু নামে পরিচিত। সুতরাং বলা যায় যে, স্থলবায়ু ও সমুদ্রবায়ু দুটিই সূর্যের তাপের পার্থক্য, তাপ বিকিরণের তারতম্যের কারণে হয়ে থাকে। স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয় এবং দ্রুত তাপ ছাড়ে। অন্যদিকে সমুদ্রের পানি ধীরে ধীরে উত্তপ্ত হয় এবং ধীরে ধীরে তাপ ছাড়ে। একারণে উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপের দিক বায়ুর প্রবাহের কারণে দিনে সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে সমুদ্রবায়ু এবং রাতে স্থলভাগের দিক থেকে সমুদ্রের দিকে স্থলবায়ু নামে দুটি বায়ু প্রবাহিত হয়।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
“(খ) চিত্রে নির্দেশিত অঞ্চলে দিনে সমুদ্রে দিক থেকে স্থলভাগের দিকে এ…
উদ্দীপক

মাইলস্টোন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


