উদ্দীপকে উল্লিখিত প্রথম অঞ্চলের বৃষ্টিপাতের ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়িয়া অঞ্চলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়। উক্ত বৃষ্টিপাতের ধরন ব্যাখ্যা করা হলো- জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ ও আর্দ্র বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় গতিপথে উঁচু পর্বতে বাধা পেলে, তা পর্বতের ঢাল বেয়ে উপরে উঠতে থাকে। উপরে উঠে এ জলীয়বাষ্প ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পাহাড়-পর্বতে বাধা দেওয়ার কারণে এ বৃষ্টিপাত শৈলোৎক্ষেপ বৃষ্টি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পশ্চিম পার্শ্বে বঙ্গোপসাগর অবস্থিত। এখানে প্রচুর জলীয়বাষ্প উৎপন্ন হয় এবং তা পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে যেতে থাকে এবং পাহাড়ি অঞ্চলে শীতল পরিবেশে জলীয় বাষ্প ঠান্ডা ঘনীভূত হয়ে পাহাড়ে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়। সুতরাং দেখা যাচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের ধরনের সাথে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের বৃষ্টিপাতের মিল থাকায় এটি শৈলোৎক্ষেপ ধরনের বৃষ্টিপাত।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রথম অঞ্চলের বৃষ্টিপাতের ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


