উদ্দীপকের 'ক' চিহ্নিত অঞ্চলের দিকে প্রবাহিত বায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' চিহ্নিত অঞ্চলটি হলো নিরক্ষীয় অঞ্চল। উক্ত অঞ্চলে যে দুটি নিয়ত বায়ু প্রবাহিত হয় তা হলো- উত্তর-পূর্ব অয়ন বায়ু ও দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু। উক্ত অয়ন বায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-দুই গোলার্ধ থেকে আগত বাণিজ্য বায়ু নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে এসে মিলিত হবার চেষ্টা করে। প্রশান্ত মহাসাগরের পূর্বাংশে এ অভিসরণ জোরদার হয়। একে আন্তঃক্রান্তীয় অভিসরণ বলে। অয়ন বায়ু যতই নিরক্ষরেখার দিকে প্রবাহিত হয় ততই দুর্বল হয়ে পড়ে এবং নিরক্ষীয় অভিসরণের জন্য নিরক্ষীয় শান্তবলয় পরিলক্ষিত হয়। বিভিন্ন ঋতুতে এদের বিস্তার ভিন্ন। নিরক্ষীয় শান্ত এলাকা থেকে বায়ু উত্তপ্ত ও হালকা হয়ে উপরে ওঠে এবং ঊর্ধ্বদিক দিয়ে ক্রান্তীয় অঞ্চলের দিকে ধাবিত হয়। এদের দিকের পরিবর্তিত হয়ে উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে যায় এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে প্রবাহিত হয়। উত্তর-পূর্ব অয়ন বায়ু ঘণ্টায় ১৬ কি.মি. এবং দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু ঘণ্টায় ২২.৪ কি.মি. বেগে প্রবাহিত হয়। শীতকালে এ বায়ুর গতিবেগ বেশি থাকে। এ বায়ু নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। সুতরাং বলা যায় যে, নিরক্ষরেখার দিকে উত্তর-দক্ষিণ দিক থেকে উল্লিখিত অয়ন বায়ুর বৈচিত্র্যময় বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকের 'ক' চিহ্নিত অঞ্চলের দিকে প্রবাহিত বায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্…
উদ্দীপক

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


