'A [গণিত] চিহ্নিত নিয়ামকটি কীভাবে বাংলাদেশের ঋতু পরিবর্তন করে ? ব্যাখ্যা করো।
উত্তর: দিবাভাগের দৈর্ঘ্যের সাথে পৃথিবী ও তৎ সংলগ্ন বায়ুমণ্ডলের সূর্যরশ্নির প্রাপ্তি নির্ভরশীল। দিবাভাগের দৈর্ঘ্য বেশি হলে পৃথিবী সূর্যের আলো অপেক্ষাকৃত বেশি সময় ধরে পাবে এবং রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে শীতল হতে পারবে না। ফলে গ্রীষ্মকালীন আবহাওয়া বিরাজ করবে। তদ্রুপ দিবাভাগের দৈর্ঘ্য কম হলে শীতকালীন আবহাওয়া বিরাজ করবে। এভাবে দিন ও রাতের দৈর্ঘ্য সমান হলে আবহাওয়া সমভাবাপন্ন হবে অর্থাৎ হেমন্ত বা বসন্তকালীন আবহাওয়া বিরাজ করবে। পৃথিবী উপবৃত্তকার কক্ষপথে সূর্যের চারদিকে পরিক্রমণকালে ২১ জুন কর্কটক্রান্তির উপর অবস্থান করে। ফলে এ সময় গোলার্ধে যেমন- বাংলাদেশে দিবাভাগের দৈর্ঘ্য বেশি হয়। এ সময়টির আগে পরে দেড় মাস বাংলাদেশে গ্রীষ্মকালে। আবার ২২ ডিসেম্বর বাংলাদেশে দিবাভাগের দৈর্ঘ্য সবচেয়ে কম কেননা এ সময় সূর্য মকরক্রান্তির অবস্থান করে। এ তারিখের আগে ও পড়ে দেড় মাস বাংলাদেশে শীতকাল । তদ্রুপ ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। পৃথিবীর সর্বত্র এ সময় দিন ও রাতের দৈর্ঘ্য সমান। বাংলাদেশে ও স্বাভাবিকভাবে এর আগে পরের দেড় মাস হেমন্ত ও বসন্তকালীন আবহাওয়া বিরাজ করে। উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারি দিবাভাগের দৈর্ঘ্য নিয়ামকটি বাংলাদেশে ঋতু পরিবর্তন ঘটায়। মূলত এটি পৃথিবীর বার্ষিক গতির ফল
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
'A চিহ্নিত নিয়ামকটি কীভাবে বাংলাদেশের ঋতু পরিবর্তন করে ? ব্যাখ্যা…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


