'C [গণিত] ও 'B [গণিত] নিয়ামকটি উদাহরণসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'B [গণিত] অক্ষাংশ ও সূর্যরশ্মি এবং 'C [গণিত] সমুদ্র থেকে দূরত্ব নির্দেশ করে। এগুলো জলবায়ুর নিয়ামক সূর্যের অবস্থান ও অক্ষাংশভেদে বায়ুমণ্ডলে সূর্যতাপের তারতম্য ঘটে। নিরক্ষরেখার উত্তরে কর্কটক্রান্তি (২৩.৫° উত্তর অক্ষরেখা) ও দক্ষিণে মকরক্রান্তি (২৩.৫° দক্ষিণ অক্ষরেখা) এর মধ্যে সূর্য সারাবছর লম্বভাবে কিরণ দেয়। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ণের সময় এই দুই সীমানার মধ্যে প্রতিটি স্থানে বছরে সূর্য দুইবার লম্বভাবে কিরণ দেয়। ক্রান্তীয় অঞ্চল থেকে যতই মেরু অঞ্চলের দিকে যাওয়া যায় সূর্যের তির্যকভাবে কিরণ ততই বৃদ্ধি পেতে থাকে। আর তাপমাত্রাও তত কমতে থাকে । লম্বভাবে পতিত সূর্যকিরণ স্বল্প গভীর বায়ুমণ্ডল ভেদ করে স্বল্প পরিসরে ভূমণ্ডলে পতিত হয়, এতে উত্তাপের প্রখরতা অধিক থাকে। আর সূর্যরশ্মি তির্যকভাবে পড়লে অধিক পরিমাণে বায়ুমণ্ডলের গভীরতা ভেদ করে বিস্তৃত পরিসরে ছড়িয়ে যায়। এতে তাপমাত্রার প্রখরতা কমে যায় । এ সব অবস্থার ওপর নির্ভর করে সৃষ্টি হয়েছে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল ও হিমমণ্ডল । সমুদ্রের নিকটবর্তী অঞ্চল সামুদ্রিক জলবায়ু দ্বারা প্রভাবিত হয়। সামুদ্রিক জলবায়ুর প্রভাবে উপকূলবর্তী স্থানে শীত ও গ্রীষ্মের প্রখরতা অনেক কম থাকে। যেমন— একই অক্ষরেখায় অবস্থিত স্থানসমূহের মধ্যে সুমুদ্র হতে দূরবর্তী স্থানের জলবায়ু অপেক্ষাকৃত চরমভাবাপন্ন অর্থাৎ শীতকালে শীতের প্রচণ্ডতা এবং গ্রীষ্মে সৌরতাপের প্রখরতা অনুভূত হয়। অন্যদিকে সমুদ্র তীরবর্তী স্থানসমূহে জলবায়ু সমভাবাপন্ন, সমুদ্র হতে প্রবাহিত আর্দ্র বায়ু শীতকালে বায়ুকে উষ্ণ ও গরমকালে বায়ুকে শীতল করে । বাংলাদেশ সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ায় এখানে আবহাওয়া চরম হয় না অর্থাৎ শীত ও গ্রীষ্মের প্রখরতা অধিক নয়। কিন্তু আফগানিস্তান সমুদ্র হতে দূরে বলে সেখানকার জলবায়ু চরমভাবাপন্ন অর্থাৎ শীতকালে অধিক শীত এবং গ্রীষ্মকালে অধিক গরম অনুভূত হয়। মস্কো সমুদ্র হতে দূরে অর্থাৎ মহাদেশের অভ্যন্তরে অবস্থিত বলে সেখানে শীত ও গ্রীষ্মকালের তাপমাত্রার ব্যবধান প্রায় ১০° সেলসিয়াস। অথচ দক্ষিণ-পশ্চিম ইউরোপের উপকূলবর্তী দেশগুলোয় শীত ও গ্রীষ্মকালের তাপমাত্রার পার্থক্য ০.৭° সেলসিয়াস-এর অধিক নয় । সুতরাং বলা যায়, অক্ষাংশভেদে সূর্যরশ্মির পতন এবং সমুদ্র থেকে দূরত্ব জলবায়ুর অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
'C ও 'B নিয়ামকটি উদাহরণসহ বিশ্লেষণ করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


