মাসুমের নিজ জেলার বৃষ্টিপাতের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর: মাসুমের নিজ জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রধানত ঘূর্ণিবাত বৃষ্টি লক্ষ করা যায় । কোনো অঞ্চলের বায়ুমণ্ডলে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলে জলভাগের উপর থেকে জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ এবং স্থলভাগের উপর থেকে শুষ্ক শীতল বায়ু ঐ একই নিম্নচাপ কেন্দ্রের দিকে জলভাগের উপর থেকে আসা উষ্ণ বায়ুতে প্রচুর জলীয়বাষ্প থাকে। ঐ বায়ু শীতল বায়ুর উপরে উঠলে তার ভিতরে অনুভূমিকভাবে ছুটে আসে। শীতল বায়ু ভারী বলে উষ্ণ বায়ু শীতল বায়ুর উপর ধীরে ধীরে উঠলে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় । এরূপ বৃষ্টিকে ঘূর্ণি বৃষ্টি বলে । ঘূর্ণি বৃষ্টির ক্ষেত্রে বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ঘূর্ণায়মান অবস্থায় ছুটে যায়। ঘূর্ণিবাতের ফলে নিম্নচাপ কেন্দ্রের বায়ু জলীয়বাষ্প নিয়ে ঘুরতে ঘুরতে উপরে ওঠে এবং শীতল ও ঘনীভূত হয়ে প্রবল ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত ঘটায়। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত হয় । নাতিশীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণিবৃষ্টির প্রক্রিয়া স্বভাবতই ভিন্ন। এখানে উষ্ণ বায়ুস্তর অতি ধীরে শীতল বায়ুস্তরের উপরে উঠার ফলে ঝড়-ঝঞ্ঝা প্রবল না হয়ে ঝিরঝির করে অনেক সময় ধরে বৃষ্টিপাত হয় ।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
মাসুমের নিজ জেলার বৃষ্টিপাতের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


