উদ্দীপকে আলোচিত অঞ্চলে বৃষ্টিপাত বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে আলোচিত বৃষ্টিপাতটি হলো- শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। ভূমির বন্ধুরতার জন্য এরূপ বৃষ্টিপাত সংঘটিত হয়। জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ ও আর্দ্র বায়ু ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় গতিপথে পর্বতাদিতে বাধা পেলে তা পর্বতের ঢাল বেয়ে ওপরে উঠতে থাকে এবং প্রসারিত ও শীতল হয়। পর্বতের উচ্চ অংশের শীতল বায়ু তুষারের সংস্পর্শে এবং ঊর্ধ্বে ওঠার ফলে এ জলীয়বাষ্পপূর্ণ বায়ু ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত পার্শ্বে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। ভূমির বন্ধুরতার জন্য এরূপ বৃষ্টিপাত হয় বলে একে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে । পাহাড়ে বাধা পেয়ে এ জাতীয় বৃষ্টিপাত হয় বলে একে আবার পাহাড়িয়া বৃষ্টিও বলা হয় ৷
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত অঞ্চলে বৃষ্টিপাত বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


