রিতার দেখা বৃষ্টিপাত ছাড়া আর কী কী ধরনের বৃষ্টিপাত হয় তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রিতার দেখা বৃষ্টিপাতটি হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। এ বৃষ্টিপাত ছাড়াও আরো কয়েক ধরনের বৃষ্টিপাত দেখা যায়। যেমন— (ক) পরিচলন, (খ) ঘূর্ণিবৃষ্টি ও (গ) সংঘর্ষ বৃষ্টি। পরিচলন বৃষ্টি: সূর্যতাপে উন্মুক্ত জলরাশির (সমুদ্র) পানি পরিচলন প্রক্রিয়ায় অনবরত বাষ্পীভূত হয় এবং পরিচলন বৃষ্টিপাত ঘটায়। কিউমলোনিম্বাস মেঘ থেকে এ প্রকার বৃষ্টিপাত হয়। নিরক্ষীয় অঞ্চলের দেশ ইন্দোনেশিয়া, ব্রাজিলের আমাজান অববাহিকা, জায়ারের জাইর অববাহিকা এবং ক্রান্তীয় অঞ্চলে মৌসুমি জলবায়ুর দেশগুলোতে (বাংলাদেশ) পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে । ঘূর্ণিবাত বৃষ্টি: ঘূর্ণিবাতের ফলে নিম্নচাপ কেন্দ্রের বায়ু জলীয়বাষ্প নিয়ে ঘুরে ঘুরে উপরে ওঠে ও শীতল এবং ঘনীভূত হয়ে প্রবল ঝড়ের সাথে বৃষ্টিপাত ঘটায়। পশ্চিমবঙ্গ, ওড়িষ্যা উপকূলের কিছু অংশ এবং আসাম, বাংলাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়া এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব উপকূলে এ ধরনের বৃষ্টি হয় । সংঘর্ষ বৃষ্টি: শীতল ও উষ্ণ বায়ু মুখোমুখি উপস্থিত হয়ে পাশাপাশি চলতে থাকলে শীতল বায়ুর আঘাতে উষ্ণ বায়ু উপরে উঠে যায়। এসময় উষ্ণ বায়ু প্রসারিত ও শীতল হয়ে উভয় বায়ুর সীমান্ত বরাবর যে বৃষ্টিপাত ঘটায় তাই সংঘর্ষ বৃষ্টি। যেমন- বাংলাদেশের কালবৈশাখী।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
রিতার দেখা বৃষ্টিপাত ছাড়া আর কী কী ধরনের বৃষ্টিপাত হয় তা ব্যাখ্যা…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


