উদ্দীপকে উল্লিখিত বায়ুপ্রবাহ-১ কীভাবে সংঘটিত হয় তা বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকে বায়ুপ্রবাহ-১ দ্বারা অনিয়মিত বায়ুপ্রবাহকে বোঝানো হয়েছে। কোনো স্থানে অধিক উত্তাপের জন্য বায়ুর চাপ কমে নিম্নচাপের অথবা অত্যধিক শৈত্যের জন্য কোনো স্থাপনের বায়ু শীতল হলে উচ্চচাপের সৃষ্টি হয়। ফলে হঠাৎ অনিয়মিত বায়ুপ্রবাহের উৎপত্তি হয়। এ প্রকার বায়ুপ্রবাহকে অনিয়মিত বায়ু বলে। ঘূর্ণিঝড়ের সময় এরূপ বায়ু প্রবাহিত হয়। তাই এরূপ বায়ু দুই প্রকার; যথা- ক. ঘূর্ণিবাত ও খ. প্রতীপ ঘূর্ণিবাত । ভূপৃষ্ঠের কোনো অল্প পরিসর স্থানে বায়ুচাপ আকস্মিকভাবে এরূপ হয় যে, কেন্দ্রে নিম্নচাপ এবং তার চারদিকের উচ্চ চাপ থাকে। ফলে চাপের সমতা রক্ষার্থে চারদিকের শীতল উচ্চচাপ বিশিষ্ট অঞ্চল থেকে শীতল ও ভারি বায়ু প্রবলবেগে ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে। উত্তর গোলার্ধে এটি ঘড়ির কাঁটার বিপরীত গতিতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার গতিতে ঘুর ঘুরতে নিম্নচাপ কেন্দ্রের দিকে অগ্রসর হয়। নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে এবং বায়ু উত্তপ্ত ও হালকা হয়ে ঊর্ধ্বগামী হয় এবং তথায় শীতল হয়ে জলীয়বাষ্প, মেঘ ও বৃষ্টির সৃষ্টি করে। একে ঘূর্ণিবাত (Cyclone) বলে। এটি এখনও এক স্থানে স্থির থাকে না। যেমন: কালবৈশাখী ও টর্নেডো এ বায়ুর ফলে সৃষ্ট। হিমমণ্ডল ও নাতিশীতোষ্ণ মণ্ডলের কোনো অল্প বিস্তৃত স্থানে সহসা যদি ৰায়ু শীতল হয়ে যায়, তবে সেখানে উচ্চচাপ হয়। তখন সে স্থান হতে বায়ু অধঃগামী ৰহিমুখী হয়ে ঘুরতে ঘুরতে নিম্নচাপের দিকে প্রবাহিত হতে থাকে। একে প্রতীপ ঘূর্ণিবাত বলে। এর গতি ঘূর্ণিবাতের বিপরীত দিক অর্থাৎ উত্তর গোলার্ধে দক্ষিণাবর্তে এবং দক্ষিণ গোলার্ধে বামাবর্তে। অধিকাশ ক্ষেত্রে এ ঘূর্ণিবাত পশ্চিমা বায়ুর প্রভাবে পূর্ব দিকে অগ্রসর হয়।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বায়ুপ্রবাহ-১ কীভাবে সংঘটিত হয় তা বিশ্লেষণ করো ।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


