উদ্দীপকে উল্লিখিত স্থান দুইটির মধ্যে যে কারণে জলবায়ুতে ভিন্নতা দেখা যায় তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের স্থান দুটি কক্সবাজার ও দিনাজপুর। কক্সবাজার সমুদ্র তীরবর্তী অঞ্চল আর দিনাজপুর অঞ্চলটি সমুদ্র থেকে দূরে। অর্থাৎ এ দুটি স্থানের মধ্যে ভিন্নতা হলো সমুদ্র হতে দূরত্ব । সমুদ্রের নিকটবর্তী অঞ্চল সামুদ্রিক জলবায়ু দ্বারা প্রভাবিত হয়। সামুদ্রিক জলবায়ুর প্রভাবে উপকূলবর্তী স্থানে শীত ও গ্রীষ্মের প্রখরতা অনেক কম থাকে। যেমন— একই অক্ষরেখায় অবস্থিত স্থানসমূহের মধ্যে সমুদ্র হতে দূরবর্তী স্থানের জলবায়ু অপেক্ষাকৃত চরমভাবাপন্ন অর্থাৎ শীতকালে শীতের প্রচণ্ডতা এবং গ্রীষ্মে সৌরতাপের প্রখরতা অনুভূত হয়। অন্যদিকে সমুদ্র তীরবর্তী স্থানসমূহে জলবায়ু সমভাবাপন্ন, সমুদ্র হতে প্রবাহিত আর্দ্র বায়ু শীতকালে বায়ুকে উষ্ণ ও গরমকালে বায়ুকে শীতল করে। বাংলাদেশ সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ায় এখানে আবহাওয়া চরম হয় না অর্থাৎ শীত ও গ্রীষ্মের প্রখরতা অধিক নয়। কিন্তু আফগানিস্তান সমুদ্র হতে দূরে বলে সেখানকার জলবায়ু চরমভাবাপন্ন অর্থাৎ শীতকালে অধিক শীত এবং গ্রীষ্মকালে অধিক গরম অনুভূত হয়। মস্কো সমুদ্র হতে দূরে অর্থাৎ মহাদেশের অভ্যন্তরে অবস্থিত বলে সেখানে শীত ও গ্রীষ্মকালের তাপমাত্রার ব্যবধান প্রায় ১০° সেলসিয়াস। অথচ দক্ষিণ-পশ্চিম ইউরোপের উপকূলবর্তী দেশগুলোয় শীত ও গ্রীষ্মকালের তাপমাত্রার পার্থক্য ০.৭° সেলসিয়াস-এর অধিক নয় । সুতরাং বলা যায়, সমুদ্র থেকে দূরত্ব জলবায়ুর অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক। আর এ কারণেই দিনাজপুর ও কক্সবাজারের মধ্যে জলবায়ুজনিত ভিন্নতা দেখা যায় ।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত স্থান দুইটির মধ্যে যে কারণে জলবায়ুতে ভিন্নতা দেখ…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


